২৭ মে ২০২৬, ১:১২ অপরাহ্ণ
সেন্ট্রেল জৈন্তা দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক হোসেন আহমদ বিএসসি স্যারের ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বৃহত্তর জৈন্তিয়া উন্নয়ন পরিষদ।
এক শোকবার্তায় সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি, সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি প্রবীণ সাংবাদিক এম এ হান্নান এবং সাধারণ সম্পাদক, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক গোলজার আহমেদ হেলাল মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
নেতৃবৃন্দ বলেন,সেন্ট্রেল জৈন্তা উচ্চ বিদ্যালয়ের সাবেক ও বর্তমান সকল শিক্ষার্থীর প্রিয়, শ্রদ্ধেয় ও পিতৃতুল্য শিক্ষক হোসেইন আহমদ স্যার (বিএসসি স্যার)-এর ইন্তেকালে বৃহত্তর জৈন্তিয়া উন্নয়ন পরিষদ সহ এলাকাবাসী গভীরভাবে শোকাহত।
মরহুম ছিলেন একজন আদর্শ শিক্ষক, মহান শিক্ষাগুরু এবং মানুষ গড়ার কারিগর। অংক ও বিজ্ঞানসহ বিভিন্ন বিষয়ে তাঁর অসাধারণ শিক্ষা, দিকনির্দেশনা ও আন্তরিকতা অসংখ্য শিক্ষার্থীর জীবন আলোকিত করেছে। তাঁর স্নেহ, সততা, দায়িত্ববোধ ও নিষ্ঠা শিক্ষার্থীদের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে।
তাঁর মৃত্যুতে শিক্ষাঙ্গন হারালো একজন নিবেদিতপ্রাণ শিক্ষককে, আর আমরা হারালাম একজন অভিভাবকতুল্য মানুষকে। এই শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।
বৃহত্তর জৈন্তিয়া উন্নয়ন পরিষদ মরহুমের রুহের মাগফিরাত কামনা করছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে।
মহান আল্লাহ তাআলা মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন, তাঁর কবরকে আলোকময় করে দিন এবং পরিবার-পরিজনকে ধৈর্য ধারণের তাওফিক দান করুন।
আমিন।