,

9 September 2026, 3:01 PM

টিকিট কালোবাজারির অভিযোগে সিলেট রেল স্টেশনে দুই আরএনবি সদস্য কে আটক করলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট

আপডেট টাইম : September 9, 2026 3:01 PM



শেয়ার করুন

 নিজস্ব প্রতিবেদক

টিকিট কালোবাজারির অভিযোগে সিলেট রেল স্টেশনে দুই আরএনবি সদস্য কে আটক করলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসাইন সজীব ও রাকিবুল আলম অভিযান পরিচালনা করে তাদের আটক করেন।

সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়েশা আক্তার জানান,রাত ৯টা থেকে অভিযান শুরু হয়। আরএনবি’র দুই সদস্যকে আটক করা হয়।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর)দিবাগত রাত আনুমানিক ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রেলস্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

অভিযানে আটককৃতরা হলেন- সুনামগঞ্জের দিরাই উপজেলার মজলিসপুর এলাকার সঞ্জীব দাসের ছেলে সজীব দাস সঞ্জয় এবং সুনামগঞ্জ সদর উপজেলার জলিলপুর এলাকার মো. আব্দুল হান্নানের ছেলে মো. আবু তাহের। তারা দুজনই রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সদস্য বলে জানা যায়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. রাকিবুল আলম বলেন, ‘রেলওয়ের টিকিট কালোবাজারি বন্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে। আগামী কয়েক দিনের মধ্যে সিলেটে রেলওয়ের টিকিট কালোবাজারির ঘটনা অনেকাংশে কমে আসবে।

আটককৃতদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে -দুজনেই অনলাইনে অবৈধভাবে রেলের টিকিট ক্রয় ও ডাউনলোড করে বিভিন্ন স্থানে বিক্রি করেন। আটককালে তাদের কাছে থাকা টিকিট এবং ব্যবহৃত মোবাইল ফোনগুলো জব্দ করা হয়েছে। বিষয়টি তদন্তের জন্য রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান সংশ্লিষ্টরা।

শেয়ার করুন