বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ এপ্রিল ২০২৬, ১১:৫০ অপরাহ্ণ

বাংলা নববর্ষে সিলেটে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা করল জেলা প্রশাসন

আপডেট টাইম : এপ্রিল ১৪, ২০২৬ ১১:৫০ অপরাহ্ণ



শেয়ার করুন

সিলেটে বাংলা নববর্ষ (পহেলা বৈশাখ ১৪৩৩) উদযাপন উপলক্ষে সিলেট জেলা প্রশাসন এর উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে বর্ষবরণ অনুষ্ঠিত হয়েছে। বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা,মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী, জাতীয় সংগীত ও নববর্ষের গান পরিবেশনা,নববর্ষের মেলা ও ঐতিহ্যবাহী বাঙালি খাবারের আয়োজন(কারাগার, হাসপাতাল ও শিশু পরিবার -এতিমখানা) করা হয়।

আজ(মঙ্গলবার) সকালে সিলেট সার্কিট হাউস প্রাঙ্গনে জাতীয় সংগীত ও এসো হে বৈশাখ গান পরিবেশনের মাধ্যমে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনের আনুষ্ঠানিক সূচনা করা হয়।এরপর সিলেটের জেলা প্রশাসক মো: সারওয়ার আলমের নেতৃত্বে সার্কিট হাউস থেকে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের হয়।নগরীর প্রধান প্রধান সড়ক (বন্দর-জিন্দাবাজার-চৌহাট্রা) প্রদক্ষিণ করে ইহা সারদা হল প্রাঙ্গনে এসে মিলিত হয়।

শোভাযাত্রায় সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার(সার্বিক) ও পরিচালক, স্থানীয় সরকার আশরাফুর রহমান সহ সরকারি বিভিন্ন দপ্তর/প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ,পুলিশের ঊধ্বর্তন কর্মকর্তাবৃন্দ,শিক্ষা প্রতিষ্টানের প্রধানগণ,শিক্ষার্থীবৃন্দ,প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার প্রতিনিধিবৃন্দ সহ নানা শ্রেণী পেশার মানুষ ও সুধীজন অংশগ্রহণ করেন।

শেয়ার করুন