,

3 September 2026, 4:10 PM

ভিসা বাতিলের শিকার হওয়া প্রবাসী বাংলাদেশি নাগরিকদের তথ্য চেয়েছে আবুধাবিস্থ বাংলাদেশ দূতাবাস

আপডেট টাইম : September 3, 2026 4:10 PM



শেয়ার করুন

 

ইকবাল আহমদ: সংযুক্ত আরব আমিরাতে সাম্প্রতিক সময়ে ভিসা বাতিলের শিকার হওয়া প্রবাসী বাংলাদেশি নাগরিকদের তথ্য চেয়েছে আবুধাবিস্থ বাংলাদেশ দূতাবাস। ৩১ জুলাই ২০২৬ তারিখে দূতাবাসের পক্ষ থেকে এক বিশেষ বিজ্ঞপ্তির মাধ্যমে এই আহ্বান জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতে কিছু প্রবাসী বাংলাদেশির ভিসা বাতিল (Visa Cancellation) হওয়ার বিষয়টি দূতাবাসের দৃষ্টিগোচর হয়েছে। উদ্ভূত পরিস্থিতি দূতাবাস অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।পরিস্থিতি বিবেচনায় একটি সঠিক, নির্ভরযোগ্য ও হালনাগাদ তথ্যভাণ্ডার (Database) তৈরির লক্ষ্যে ক্ষতিগ্রস্ত প্রবাসীদের দ্রুততম সময়ের মধ্যে দূতাবাসের অফিশিয়াল ইমেইলে (mission.abudhabi@mofa.gov.bd) প্রয়োজনীয় তথ্যাদি প্রেরণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।যেসব তথ্য ও নথি পাঠাতে হবে:১. আবেদনকারীর নাম২. পাসপোর্ট নম্বর (কপি সংযুক্ত করতে হবে)৩. আমিরাত আইডি নম্বর (কপি সংযুক্ত করতে হবে)৪. পেশা৫. কোম্পানি বা স্পন্সরের নাম৬. কোম্পানি বা স্পন্সরের মোবাইল নম্বর৭. ভিসার মেয়াদ উত্তীর্ণের তারিখ৮. ভিসা বাতিলের তারিখ (কপি সংযুক্ত করতে হবে)৯. আবেদনকারীর বর্তমান অবস্থান১০. বাংলাদেশে সর্বশেষ গমনের তারিখ (যদি প্রযোজ্য হয়)১১. আবেদনকারীর মোবাইল বা হোয়াটসঅ্যাপ নম্বর১২. আবেদনকারীর ইমেইল ঠিকানাইমেইল পাঠানোর নিয়ম:ইমেইলের Subject-এ অবশ্যই লিখতে হবে: Visa Cancellation Issue – [আপনার নাম]দূতাবাস স্পষ্ট জানিয়েছে, যারা ইতিমধ্যে এই তথ্যাদি নির্ধারিত ইমেইলে পাঠিয়েছেন, তাদের পুনরায় পাঠানোর প্রয়োজন নেই।এছাড়াও, এই সংক্রান্ত যেকোনো অতিরিক্ত তথ্য প্রদান বা জরুরি যোগাযোগের জন্য দূতাবাসের আবুধাবি অফিস (+৯৭১৫৬৬১১৭২১৫) এবং দুবাই কনস্যুলেট (+৯৭১৫০৮১৬৮২৫৩) নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

শেয়ার করুন