,

1 September 2026, 6:59 PM

সিলেটে ‘Shimanto School of Surveillance and Drone Warfare (SSSDW)’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু

আপডেট টাইম : September 1, 2026 6:59 PM



শেয়ার করুন

বাংলাদেশের সীমান্ত নিরাপত্তা ব্যবস্থাকে আরও আধুনিক, তথ্যনির্ভর ও প্রযুক্তিসক্ষম করার লক্ষ্যে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর “Shimanto School of Surveillance and Drone Warfare (SSSDW)” প্রতিষ্ঠার কার্যক্রম মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশ এর সার্বিক দিকনির্দেশনায় সেক্টর সদর দপ্তর, সিলেট এর সার্বিক ব্যবস্থাপনায় শুরু করা হয়।

আজ মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদ, এম.পি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে SSSDW এর শুভ উদ্বোধন ঘোষণা করেন। এ সময় বর্ডার গার্ড বাংলাদেশ এর মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, ওএসপি, বিএসপি, এসইউপি, বিজিবিএম, এনডিসি, পিএসসি, এমফিল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও, রিজিয়ন কমান্ডার, সরাইল রিজিওন, সদর দপ্তর বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, SSSDW-এর ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট ও চীফ ইন্সট্রাক্টর, সিলেট অঞ্চলের সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

শুভ উদ্বোধন ঘোষণার পর মন্ত্রী SSSDW এর সম্পূর্ণ Complex & পরিদর্শন করেন। এসময় SSSDW এর ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট কর্নেল মোহাম্মদ সালাহ উদ্দীন, পিএসসি কর্তৃক সিলেটে প্রতিষ্ঠিত SSSDW এর বিভিন্ন প্রশিক্ষণ ও সুবিধাদি, বিজিবিতে ব্যবহৃত বিভিন্ন ড্রোন এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে মন্ত্রী মহোদয়কে অবহিত করেন।

এরপর প্রশিক্ষণ মাঠে বিজিবির দক্ষ ও প্রশিক্ষিত ড্রোন পাইলটদের অংশগ্রহণে অপারেশনাল সক্ষমতা ও ড্রোনের আভিযানিক প্রয়োগ সংক্রান্ত Drone Maneuver এবং বিভিন্ন মহড়া প্রদর্শিত হয়।

মহড়া শেষে মন্ত্রী মহোদয় প্রেস ব্রিফিং এ অংশগ্রহণ করেন।

শেয়ার করুন