2 September 2026, 4:13 AM
দিরাই প্রতিনিধি
সুনামগঞ্জের দিরাইয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, দর্শন ও সৃষ্টিকর্ম চর্চার লক্ষ্যে ‘নজরুল বর্ষ’-এর শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) দিরাই উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জীব সরকার আনুষ্ঠানিকভাবে এ আয়োজনের উদ্বোধন করেন।
উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে ও শিক্ষক নরোত্তম রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি নেতা আব্দু রশিদ চৌধুরী, মিজানুর রহমান মিজান, হুমায়ুন কবির তালুকদার, অ্যাডভোকেট ইকবাল হোসেন চৌধুরীসহ স্থানীয় রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তারা বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অসাম্প্রদায়িক, মানবিক ও সাম্যের দর্শন নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে ‘নজরুল বর্ষ’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।