,

23 April 2022, 1:43 AM

জৈন্তাপুর খারুবিলে প্রবাসীদের সহযোগিতায় গ্রামবাসীর ইফতার মাহফিল

আপডেট টাইম : April 23, 2022 1:43 AM



শেয়ার করুন

গতকাল শুক্রবার জৈন্তাপুর উপজেলার খারুবিল পশ্চিম মহল্লার প্রবাসী ব্যক্তিবর্গ ও এলাকার যুব সমাজের উদ্যোগে সর্বস্তরের জনসাধারণকে নিয়ে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। মহল্লার জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট অনলাইন প্রেসক্লাবের সহ- সভাপতি ও দৈনিক আলোকিত সিলেটের ভারপ্রাপ্ত সম্পাদক গোলজার আহমদ হেলাল।

এলাকার প্রবীণ মুরুব্বি সিদ্দেখ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা পেশ করেন আমবাড়ী মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল্লাহ, মাওলানা আব্দুল প্রমুখ।শ্রমিক নেতা মোখলেসুর রহমান এর পরিচালনায় এতে উপস্থিত ছিলেন প্রবাসী আব্দুল মজিদ, আফজল হোসেন, শামসুল হক, আরিফুল হক, ইসলাম উদ্দিন, লিলু মিয়া, হেকিম আলী, সিফর উদ্দিন, আব্দুল হক, আব্দুস সোবহান, আব্দুস সালাম, যুবক জয়নাল আবেদীন, আবুল হোসেন, জাহাঙ্গীর, আবু বকর, আঃ খালিক, রাসেল, জালাল উদ্দিন, আলা উদ্দীন, মোখলেসুর রহমান,
আল ফুরকান যুব সমাজের সদস্য সোলেমান আহমদ, মোখলেসুর রহমান, উপদেষ্টা হোসাইন আহমদ প্রমুখ।
ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন খারুবিল মসজিদের ইমাম ও খতিব।
প্রধান অতিথি বলেন, রমজান ত্যাগ ও সংযমের শিক্ষা দেয়। এ মাসে মানবতার মুক্তি সনদ আল কুরআন নাযিল হয়েছে। তাই সুন্দর ও শান্তিময় সমাজ বিনির্মাণে কোরআন ভিত্তিক জীবনের বিকল্প নেই।

শেয়ার করুন