১৯ ফেব্রুয়ারি ২০২২, ৭:৫৪ অপরাহ্ণ
আবীর মো.মুমিত :সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে আগামী মার্চের মাঝামাঝির মধ্যে সিলেটের চৌহাট্টায় ভোলানন্দ নাইট স্কুলকে আমেরিকার একটি সংস্থার সাথে ছাত্র ছাত্রীদের জন্য জয়েন্ট ভেঞ্চারে ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট করতে যাচ্ছে, যাতে ছেলেমেয়েরা কারিগরি শিক্ষায় শিক্ষিত হয়ে নিজের এবং দেশের কল্যাণে অগ্রণী ভূমিকা রাখতে পারে।
শনিবার সকালে ঝর্নারপাড় ব্যানিয়ান ব্রিটিশ স্কুল আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী একথা বলেন। তিনি আরো বলেন ইতিমধ্যে সিলেট সিটি কর্পোরেশন কিছু শিক্ষাবিদদের নিয়ে শিক্ষা শাখা চালু করেছে যার মুখ্য উদ্দেশ্য হচ্ছে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মদের সুশিক্ষায় শিক্ষিত করা। মেয়র আরিফ বলেন নগরী এখন অনেক বিস্তৃত এলাকা হয়েছে ২৬ বর্গকিলোমিটারের সিটি কর্পোরেশন ৭৯.৫০ বর্গকিলোমিটারে পরিণত হয়েছে। তাই আমাদের কাজের ব্যাপকতা আরও বৃদ্ধি পেয়েছে অর্থাৎ অনেক স্কুল-কলেজ আমাদের দ্বারা কাজ করা সম্ভব হবে এ প্রসঙ্গে মেয়র বলেন আমরা ছাত্রছাত্রীদের মধ্যে হেলথ কার্ড বিতরণ অব্যাহত রেখেছি, তিনি বলেন এই উন্নয়নের পাশাপাশি আমাদের সুযোগ রয়েছে ছেলেমেয়েদের উচ্চশিক্ষায় কারিগরি শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলা। মেয়র আরিফুল হক চৌধুরী স্কুল কর্তৃপক্ষের উদ্দেশ্যে বলেন ইংরেজি শিক্ষার পাশাপাশি ছাত্র-ছাত্রী যে ধর্মের হোক না কেনো তাদেরকে ধর্মীয় শিক্ষা দিতে হবে এবং ইংরেজী শিক্ষা দানের সাথে বাংলাকে গুরুত্ব দিতে হবে, এটাকে খাটো করে দেখার কোন সুযোগ নেই। মেয়র আরিফ উপস্থিত অভিভাবকদের উদ্দেশ্যে বলেন শিশুরা অযথা মোবাইল নিয়ে যেন নাড়াচাড়া না করে অর্থাৎ মোবাইল আসক্তি থেকে বিরত রাখতে হবে সে ক্ষেত্রে অভিভাবকদের ভূমিকা নিতে হবে।

ব্যাইয়ান ব্রিটিশ স্কুলের শিক্ষিকা তাহমিনা রহমান চৌধুরী ও রাজিয়া সুলতানার যৌথ উপস্থাপনায় এবং স্কুল কমিটির চেয়ারম্যান তাহের খানের সভাপতিত্বে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের ৪ নাম্বার ওয়ার্ডের কাউন্সিলর কয়েছ লোদী ও দৈনিক আলোকিত সিলেটের সম্পাদক আবু তালেব মুরাদ। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন স্কুলের এক্সিকিউটিভ প্রিন্সিপাল ব্রিটিশ নাগরিক সামান্তা চাইল্ডস ও হেড অব স্কুল লিমি চৌধুরী। বিকেলে ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।