২ জুন ২০২২, ৭:৪৮ অপরাহ্ণ
আনসার ও ভিডিপি উপজেলা সমাবেশ ০২ জুন,বৃহস্পতিবার সকালে জৈন্তাপুর উপজেলা হল রুমে অনুষ্ঠিত হয়েছে। শতাধিক আনসার ও ভিডিপি সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সিলেট জেলা কমান্ড্যান্ট এনামুল খাঁন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আল বশিরুল ইসলাম এর সভাপতিত্বে উপজেলা আনসার ও ভিডিপি ২নং জৈন্তাপুর ইউনিয়ন দলনেতা ফরিদ আহমদ এর পরিচালনায় অনুষ্ঠিত আনসার ও ভিডিপি সমাবেশে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক আনসার কমান্ডার আব্দুল মালিক পাখি,জৈন্তাপুর মডেল থানার এস.আই কাজি শাহেদ, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম প্রমুখ।
সভায় স্বাগত বক্তব্য রাখেন আনসার ও ভিডিপি জৈন্তাপুর উপজেলা কমান্ডার মঈন উদ্দিন।
উপস্থিত সমাবেশে বিগত বছরের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন নিজপাট ইউনিয়ন দলনেতা বিলাল হোসেন লিটন ও দরবস্ত ইউনিয়নের দলনেত্রী খুদেজা বেগম।
সভা শেষে দায়িত্ব পালনে বিশেষ ভুমিকা রাখায় ইউনিয়ন দলনেতা ও আনসার সদস্যদের পুরস্কৃত করা হয়।