13 April 2026, 7:48 PM
স্টাফ রিপোর্টার : বাংলা নববর্ষ ১৪৩৩ উদ্যাপন উপলক্ষ্যে সিলেট সার্কিট হাউস, বন্দর বাজার, জিন্দাবাজার, চৌহাট্টা পয়েন্ট, সারদা হল প্রাঙ্গণ ও জীন ব্রিজ এলাকায় বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
১৪ এপ্রিল ২০২৬, ১লা বৈশাখ ১৪৩৩, সকাল ৯টায় সিলেট সার্কিট হাউসে জাতীয় সংগীত ও ‘এসো হে বৈশাখ’ গান পরিবেশনের মাধ্যমে নববর্ষ উদ্যাপনের আনুষ্ঠানিক সূচনা হবে। একই দিন সকাল ৯টা থেকে সিলেট সার্কিট হাউস হতে বন্দর বাজার, জিন্দাবাজার ও চৌহাট্টা পয়েন্ট প্রদক্ষিণ করে সারদা হল প্রাঙ্গণ পর্যন্ত বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের হবে। সকাল ৯টা ৩০ মিনিট থেকে ১১টা ৩০ মিনিট এবং বিকাল ৪টা থেকে ৫টা পর্যন্ত সারদা হল প্রাঙ্গণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এছাড়া ১৪ এপ্রিল থেকে ১৮ এপ্রিল ২০২৬ পর্যন্ত সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জীন ব্রিজ এলাকায় নববর্ষের মেলা বসবে।
অনুষ্ঠান সরাসরি সম্প্রচারের লক্ষ্যে বাংলাদেশ বেতার, সিলেটের আঞ্চলিক পরিচালক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।