শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ এপ্রিল ২০২৬, ৬:৩১ অপরাহ্ণ

দিরাইয়ে বৈশাখী ধান কাটার উদ্বোধন

আপডেট টাইম : এপ্রিল ১৫, ২০২৬ ৬:৩১ অপরাহ্ণ



শেয়ার করুন

দিরাই প্রতিনিধি :

বাংলা নববর্ষের প্রথম দিনেই সুনামগঞ্জের দিরাই উপজেলায় বৈশাখী ধান কাটার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল ) সকাল ১২ টার দিকে উপজেলার রাজানগর ইউনিয়নের জাহানপুর হাওরে ধান কাটার মধ্য দিয়ে এ কর্মসূচির সূচনা হয়।

উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জীব সরকার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মনোরঞ্জন অধিকারী, পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী কর্মকর্তা আব্দুল কাইয়ূম, উপসহকারী কৃষি কর্মকর্তাসহ স্থানীয় কৃষক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সময়মতো ধান কাটা নিশ্চিত করতে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

এতে কৃষকের শ্রম ও ফসলের সুরক্ষা নিশ্চিত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

শেয়ার করুন