বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

৯ এপ্রিল ২০২৬, ৮:০০ অপরাহ্ণ

ওসমানীনগরে ১৫০ বস্তা জিরা উদ্ধার, গ্রেফতার ১

আপডেট টাইম : এপ্রিল ৯, ২০২৬ ৮:০০ অপরাহ্ণ



শেয়ার করুন

স্টাফ রিপোর্টার : সিলেটের ওসমানীনগর থানা পুলিশের অভিযানে ১৫০ বস্তা ভারতীয় জিরাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। গত ০৮ এপ্রিল ২০২৬ তারিখ সকাল প্রায় ১০টায় ওসমানীনগর থানার একটি অভিযানিক দল উপজেলার ৬নং তাজপুর ইউনিয়নের তাজপুর বাজারে চেকপোস্ট বসিয়ে সিলেট-ঢাকাগামী একটি ট্রাক তল্লাশি করে ১৫০ বস্তা ভারতীয় জিরা জব্দ করে। জব্দকৃত জিরার অনুমান মূল্য ২৮ লক্ষ ৩৫ হাজার টাকা।

এ সময় ভারতীয় জিরা পরিবহনে ব্যবহৃত হলুদ রঙের একটি ট্রাকসহ মোঃ মইন ঊদ্দিন (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তার পিতা ইউসুফ আলী এবং বাড়ি সিলেটের গোয়াইনঘাট থানার পাতনী (হাদারপাড়) গ্রামে। গ্রেফতারকৃত ওই ব্যক্তি ও তার সহযোগী আসামির বিরুদ্ধে ওসমানীনগর থানায় মামলা নং-০৬, তারিখ-০৮/০৪/২০২৬ইং, ধারা-২৫বি(১)(খ)/২৫ডি দ্যা স্পেশাল পাওয়ারস অ্যাক্ট, ১৯৭৪ রুজু করা হয়েছে। আজ ০৯ এপ্রিল ২০২৬ তারিখে গ্রেফতারকৃত আসামিকে পুলিশ স্কর্টের মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।

শেয়ার করুন