শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

৮ এপ্রিল ২০২৬, ১০:০১ অপরাহ্ণ

অপরাধ নির্মূলে ধর্মীয় ও সামাজিক নেতৃবৃন্দের ভূমিকা অপরিসীম : ডিপ্লোমেসি চাকমা

আপডেট টাইম : এপ্রিল ৮, ২০২৬ ১০:০১ অপরাহ্ণ



শেয়ার করুন

স্টাফ রিপোর্টার : ছাতক উপজেলা নির্বাহী অফিসার ডিপ্লোমেসি চাকমা বলেন, অপরাধ নির্মূলে ধর্মীয় ও সামাজিক নেতৃবৃন্দের ভূমিকা অপরিসীম। তিনি মসজিদের ইমাম ও মন্দিরের পুরোহিতদের ওয়াজ মাহফিল ও ধর্মীয় অনুষ্ঠানে বক্তব্যের মাধ্যমে সামাজিক অবক্ষয় ও অপরাধের কুফল সম্পর্কে জনসাধারণকে সচেতন করার আহ্বান জানান।

গতকাল মঙ্গলবার ইসলামপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে বাল্য বিবাহ, যৌতুক, শিশু ও নারী নির্যাতন রোধে ধর্মীয় ও সামাজিক নেতৃত্বের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইউপি চেয়ারম্যান সুফি আলম সোহেলের সভাপতিত্বে ও ইউপি সচিব আল আমিনের সঞ্চালনায় ইউপি কমপ্লেক্স ভবন হলরুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গণি, আল জালাল মহিলা মাদ্রাসার নায়েবে মুহতামিম দ্বীন মোহাম্মদ।

উন্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন ৭ নং ওয়ার্ড সদস্য সাজ্জাদুর রহমান, ভিশন ওয়েলফেয়ার সোসাইটি ও স্টুডেন্ট ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের সেক্রেটারি নাজমুল হাসান জুয়েল, স্টুডেন্ট ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও মৌলভীরগাঁও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের।

উপস্থিত ছিলেন বড়জুম কবরস্থান ব্যবস্থাপনা কমিটির সেক্রেটারি আব্দুল আজিজ, যুব ও সমাজ কল্যাণ সংস্থার সাবেক সভাপতি আব্দুস সামাদ, ইউপি সদস্য বাহার উদ্দিন, ছালিক মিয়া, সিরাজ মিয়া, ময়না মিয়া, ১,২,৩ সংরক্ষিত ওয়ার্ড সদস্য রাহেনা বেগম, ৭,৮,৯ সংরক্ষিত ওয়ার্ড সদস্য হাজেরা বেগম, বাহাদুরপুর জামে মসজিদের ইমাম ফখরুল ইসলাম ও মুতাওয়াল্লি শফিক মিয়া, ইসলামপুর জামে মসজিদের ইমাম ছাদিকুর রহমান, মৌলভীরগাঁও জামে মসজিদের মুতাওয়াল্লি নবী হোসেন, গোয়ালগাঁও জামে মসজিদের ইমাম সালমান আহমদ, জৈন্তাপুর জামে মসজিদের মুতাওয়াল্লি আশরাফ উদ্দিন, রহমতপুর জামে মসজিদের মুতাওয়াল্লি আব্দুল্লাহ, রহমতপুর (বঙ্গটিলা) জামে মসজিদের মুতাওয়াল্লি আব্দুন নূর, সেবা ব্লাড ফাউন্ডেশনের সভাপতি আমিনুর রহমান মুবিন, ইউপি হিসাব সহকারী সতীর্থ দাস, ইউডিসি উদ্যোক্তা সিদ্দিকুর রহমান কামরান, সমাজকর্মী আক্তার মাহমুদ, শাহীন রশিদ, রায়হান রাজু প্রমুখ।

শেয়ার করুন