১৩ ফেব্রুয়ারি ২০২২, ১১:১৭ অপরাহ্ণ
আজ রবিবার সকালে সিলেট এর বর্তমান জেলা প্রশাসক মো. মজিবর রহমানের হাতে তত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও সভাপতি জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার(অব.)আব্দুল মালিকের লেখা “জীবনের আরও কথা”বইটি প্রদান করা হয়। প্রদান করেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেট এর পাবলিসিটি সেক্রেটারি এবং”দৈনিক আলোকিত সিলেট” এর ভারপ্রাপ্ত সম্পাদক আবু তালেব মুরাদ।সাথে ছিলেন পত্রিকাটির স্টাফ রিপোর্টার আবীর মো.মুমিত।
২২তম বিসিএস প্রশাসন ক্যাডারের মোঃ মজিবুর রহমান এর আগে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের একান্ত সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ সচিব, ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও বাগেরহাটের কচুয়া এবং বগুড়ার শাজাহানপুর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার এবং সর্বশেষ ঝিনাইদহের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
একটি জেলার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের ভূমিকা অনেকটা গুরুত্ব বহন করে,পাশাপাশি তাঁর কাজে সাধারণ জণগণেরও সহযোগিতার হাত প্রসারিত করতে হবে।
আলোকিত সিলেট/আবীর