,

28 April 2023, 1:08 AM

গোলাপগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

আপডেট টাইম : April 28, 2023 1:08 AM



শেয়ার করুন

মোঃ সাজ উদ্দিন: সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের শেখপুর গ্রামে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ২৭ এপ্রিল (বৃহস্পতিবার) দুপুর ০২:০০ ঘটিকায় গোলাপগঞ্জের ভাদেশ্বর ইউনিয়নের শেখপুর গ্রামে সুনামপুরের সোহেল মিয়ার মেয়ে তাসকিয়া বেগম (৫) ও সুমি বেগমের মেয়ে ফাইজা বেগম (৬) নানা বাড়ি বেড়াতে এসে উঠানে খেলার সময় পরিবারের সকলের অজান্তে বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে যায়। পরিবার ও নানাবাড়ির আত্মীয়স্বজন খুঁজাখুঁজি করে বাড়ির পুকুরের পানিতে মৃত ভাসমান অবস্থায় দেখতে পেয়ে বাড়ির লোকজন পুকুর থেকে মৃতদেহ দুইটিকে উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে জেলা পুলিশের মিডিয়া ফোকাল কর্মকর্তা ইন্সপেক্টর শ্যামল বণিক বলেন, নানা বাড়ির পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। গোলাপগঞ্জ থানা পুলিশ কর্ত‍ৃক পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন