১৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫২ অপরাহ্ণ
গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর দায়িত্বাধীন সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার *জৈন্তাপুর বিওপি’র* একটি বিশেষ আভিযানিক টহল দল সীমান্তের শূন্য লাইন হতে ০১ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে ফুলবাড়ী নামক স্থানে একটি বিশেষ অভিযান পরিচালনা করে আজ।
উক্ত অভিযানে বিজিবি’র টহল দল মালিকবিহীন অবস্থায় *ভারতীয় গরু ১৫ টি* আটক করে। আটককৃত গরু এর *সিজারমূল্য ১০,৫০,০০০/- (দশ লক্ষ পঁঞ্চাশ হাজার) টাকা।*
এছাড়াও গত ১৮ সেপ্টেম্বর ২০২৫ তারিখ *সুরাইঘাট বিওপির* একটি আভিযানিক টহল দল কানাইঘাট উপজেলার সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় *ভারতীয় জিরা ২৪০ কেজি* আটক করতে সক্ষম হয়। আটককৃত জিরার *সিজারমূল্য ২,৪০,০০০/- (দুই লক্ষ চল্লিশ হাজার) টাকা।*
উভয় অভিযানের মাধ্যমে আটককৃত মালামালের *সর্বমোট সিজার মূল্য ১২,৯০,০০০/- (বারো লক্ষ নব্বই হাজার) টাকা।*
জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) কর্তৃক সীমান্তের সুরক্ষা নিশ্চিতকল্পে গোয়েন্দা তৎপরতাসহ চোরাচালান বিরোধী অভিযান চলমান রয়েছে এবং এরই অংশ হিসেবে উপরোক্ত অভিযান পরিচালনা করা হয়েছে। জব্দকৃত মালামাল কাস্টমস্ এ জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন। সীমান্ত সুরক্ষায় বিজিবি’র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।