শনিবার, ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

৫ মে ২০২৬, ৩:৫০ অপরাহ্ণ

জৈন্তাপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন,বালিকা বিভাগে মোকামপুঞ্জি ও বালক বিভাগে বাগেরখাল চ্যাম্পিয়ন

আপডেট টাইম : মে ৫, ২০২৬ ৩:৫০ অপরাহ্ণ



শেয়ার করুন

ইমাম উদ্দিন:জৈন্তাপুর প্রতিনিধি

সিলেটের জৈন্তাপুর উপজেলায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে উপজেলা পর্যায়ের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের যৌথ আয়োজনে সোমবার (৪ মে) ফেরিঘাট ক্যাপ্টেন রশিদ মাঠে দিনব্যাপী এ আয়োজন সম্পন্ন হয়।
টুর্নামেন্টে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নিয়ে মাঠজুড়ে সৃষ্টি করে প্রাণচাঞ্চল্য।

বিকেলের ফাইনাল খেলায় বালিকা বিভাগে মুখোমুখি হয় মোকামপুঞ্জি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শাহজালাল সরকারি প্রাথমিক বিদ্যালয়। অন্যদিকে বালক বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করে বাগেরখাল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কামরাঙিখেল সরকারি প্রাথমিক বিদ্যালয়।

দুই বিভাগেই হাড্ডাহাড্ডি লড়াই শেষে খেলা গড়ায় টাইব্রেকারে।এতে বালিকা বিভাগে মোকামপুঞ্জি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বালক বিভাগে বাগেরখাল সরকারি প্রাথমিক বিদ্যালয় জয় ছিনিয়ে নিয়ে ২০২৬ সালের উপজেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

খেলা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আলমগীর হোসেন, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবেদ হাসান, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জুলহাস, উপজেলা আইসিটি কর্মকর্তা শ্যামল চন্দ্র দাস, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, বিয়াম ডা. কুদরত উল্লাহ স্কুলের প্রধান শিক্ষক আবু সুফিয়ান বিলাল,জৈন্তাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি নুরুল ইসলাম,জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি ইমাম উদ্দিনসহ উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেওয়া হয়। পাশাপাশি বালক ও বালিকা বিভাগের শ্রেষ্ঠ খেলোয়াড়দের সম্মাননা স্মারক প্রদান করা

শেয়ার করুন