,

28 April 2022, 1:30 AM

কোরেশী সমাজ কল্যাণ যুবপরিষদ উদ্যোগে পররাষ্টমন্ত্রী আলহাজ্ব আব্দুস সামাদ আজাদের ১৭ তম মৃত্যুবার্ষিকী পালিত

আপডেট টাইম : April 28, 2022 1:30 AM



শেয়ার করুন

নিউজ ডেস্ক :: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ট সহচর, ভাষা সৈনিক, মহান মুক্তিযুদ্ধের সংগঠক, স্বাধীন বাংলাদেশের প্রথম পররাষ্টমন্ত্রী আলহাজ্ব আব্দুস সামাদ আজাদের ১৭ তম মৃত্যুবার্ষিকী ২৭ এপ্রিল বুধবার এ উপলক্ষে কোরেশী সমাজ কল্যাণ যুব পরিষদ সৈয়দপুরের উদ্যোগে দোয়া মাহফিল ও শিরনী বিতরণ করা হয়।বিকাল ৫টায় জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর হাড়িকোন রাসিদিয়া মসজিদে বিশেষ মোনাজাত করেন হাফিজ সোহাদ কোরেশী।

এতে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আলতাফ হোসেন কোরেশী,ফয়জুনুর হোসেন কোরেশী, আফজাল হোসেন কোরেশী,আসাদ হোসেন কোরেশী,জয়নুল আহমেদ কোরেশী, সৈয়দ আবু বক্কর, টিপু কোরেশী, গুলজার কোরেশী, সৈয়দ সারজান আহমেদ তালহা, রাব্বিল কোরেশী, সৈয়দ শামীম, মোঃ সাজাদ, দিলোয়ার কোরেশী, দিদার কোরেশী প্রমুখ।

শেয়ার করুন