,

13 March 2022, 10:33 PM

মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের হাতে দুই ডাকাত গ্রেফতার

আপডেট টাইম : March 13, 2022 10:33 PM



শেয়ার করুন

আব্দুল মোহিত,মাধবপুর উপজেলা প্রতিনিধি::

হবিগঞ্জে মাধবপুর উপজেলার আদাঐর গ্রামের অদূরে রাস্তার ওপর দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ডাকাতি করার প্রস্তুতিকালে পুলিশ দুই ডাকাতকে গ্রেপ্তার করেছে।তারা হচ্ছে- মাধবপুর পৌর এলাকার কাজল মিয়া (২৬) ও রিপন ঘোষ (২৫)।মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক ডাকাত গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সূত্রে খবর পেয়ে মাধবপুর থানার উপ পরিদর্শক ফজলে রাব্বির নেতৃত্বে এক দল পুলিশ রোববার ভোররাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।এসময় তাদের কাছ থেকে তিন টি রামদা, ১টি চাপাতি, ১টি ছুরি এবং ২টি বাশের হাতলযুক্ত ফিকল উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যান্য ডাকাতরা হাওরে পালিয়ে যায়। তাদের বিরুদ্ধে ডাকাতি প্রস্তুতি মামলা রুজু করা হয়েছে।গ্রেপ্তারকৃতদের রোবরার দুপুরে আদালতে সোপর্দ করা হয়৷

শেয়ার করুন