৮ জুন ২০২৩, ৬:৩৭ অপরাহ্ণ
নিউজ ডেস্ক ঃঃ সিলেট জেলার অপরাধ দমন, আসামী গ্রেফতার ও জেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ, সিলেট নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাছাড়া চুরি, ডাকাতি ও অন্যান্য সঙ্গবদ্ধ অপরাধী গ্রেফতারে জেলা পুলিশ সর্বাধিক গুরুত্ব দিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় ০৭ জুন ২০২৩খ্রিঃ তারিখ গোলাপগঞ্জ থানার এসআই/সৈয়দ জহির আলী, এসআই/ পার্থ, এএসআই/ প্রনয়, এএসআই/ মহিউদ্দিন সঙ্গীয় ফোর্সসহ গোলাপগঞ্জ থানার বাদে রনকেলী এবং ঘোষগাঁও টিলাবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে ১।জানে আলম(৩৫) পিতা- কামাল উদ্দিন, সাং- বাদে রনকেলী, ২। মো: ফখরুল ইসলাম(৫২) পিতা- মৃত মখদ্দছ আলী, সাং- ঘোষগাঁও টিলাবাড়ী, ৩। মো: নজরুল ইসলাম(৫০) সাং- ঘোষগাঁও টিলাবাড়ী, ৪। সাকিয়া বেগম(৩৫), স্বামী- ফখরুল ইসলাম, সাং- ঘোষগাঁও টিলাবাড়ী, সর্ব থানা- গোলাপগঞ্জ, জেলা- সিলেটকে গ্রেফতার করা হয় । আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।