18 January 2022, 12:28 PM
গোয়াইনঘাট সংবাদদাতা : গোয়াইনঘাট উপজেলার তোয়কুল, রুস্তম পুর,নন্দিরগাঁও , পশ্চিম জাফলং ইউনিয়নের হাওর অঞ্চলে ব্যাপকভাবে চাষ করা হয়েছে সরিষা । যদি অনুকূল আবহাওয়া থাকে তাহলে সরিষার ফলন ধানের চেয়ে ও বেশি হবে বলে আশা প্রকাশ করেছেন কৃষকরা । এসব এলাকার কৃষকরা সরিষার পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন । জমি থেকে পাকা সরিষা সংগ্রহ করতে পারলেই কৃষকদের চিন্তা দূর হবে । গত বছরের তুলনায় এবার অনেক বেশি সরিষার আবাদ হয়েছে গোয়াইনঘাট উপজেলা জুড়ে । কৃষকদের পছন্দ অনুযায়ী বিভিন্ন জাতের সরিষা আবাদ হলেও টবি ৭ , বারি ১৪, বীনা ৯ , সহ বিভিন্ন জাতের সরিষা আবাদ হচ্ছে সব চেয়ে বেশি । তোয়াকুল ইউনিয়নের পাইকরাজ গ্রামের বর্তমান মেম্বার কৃষক বিলাল উদ্দিন জানান ১০ বিঘা জমিতে সরিষা চাষ করেছেন এসব জমি থেকে ৪০ মন সরিষার ফলন পাবেন বলে তিনি আশা প্রকাশ করেন । বিলাল মেম্বার বলেন তোয়কুল ইউনিয়নে সারা বছর অনেক পতিত জমি থাকে । তিনি পতিত জমিতে সরিষা চাষে কৃষকদের উদ্বুদ্ধ করেছেন । তার দেখা দেখি অনেক কৃষক সরিষা চাষে লাভবান হচ্ছেন । তোয়কুল ইউনিয়নে দায়িত্ব প্রাপ্ত উপ-সহকারী কৃষি কর্মকর্তা সোহেলী বানু বলেন সরকার বিনামূল্যে কৃষকদের সার বীজ বিভিন্ন ভুতকি প্ররোদনা দিচ্ছে আমরা কৃষকদের দোরগোড়ায় সেবা প্রদান করে যাচ্ছি । একাধিক কৃষক জানান অন্যান্য ফসলের মতো সরিষা চাষে তেমন শ্রম ও খরচের প্রয়োজন হয়না । জমি থেকে পাকা সরিষা সংগ্রহ ও মাড়াই করে ফসল ঘরে তোলার জন্য পরিবারে পুররুষের পাশাপাশি নারী , বৃদ্ধ ও শিশুরাও সহযোগিতা করে থাকেন । গোয়াইনঘাট উপজেলার জাফলং ও বিছনাকান্দি পাথর কোয়ারী বন্ধ থাকায় এবার সরিষা চাষে মানুষের উপস্থিতি বৃদ্ধির কারণ বলে ধারণা এ খাতে সংশ্লিষ্টদের । পশ্চিম জাফলং ইউনিয়নের উনাই হাওর পাড়ের হাইডর গ্রামের কৃষক কামাল উদ্দিন বলেন উনাই হাওরে ৫ বিঘা জমিতে সরিষা আবাদ করেছেন এবার তার উৎপাদিত সরিষা থেকে ৫০ হাজার টাকা আয় হবে । গোয়াইনঘাট উপজেলা কৃষি কর্মকর্তা সুলতান আলী জানান এবার গোয়াইনঘাট উপজেলায় সরিষার বাম্পার ফলন হয়েছে । লোকবল সংকটেও উপজেলা কৃষি বিভাগ কৃষকদের কল্যানে কাজ করে যাচ্ছে । উপজেলা নিবার্হী কর্মকর্তা তাহমিলুর রহমান বলেন কৃষক বান্ধব এ সরকার সবসময় কৃষকদের কল্যানে কাজ করছে । গোয়াইনঘাট উপজেলার পতিত জমি কৃষি চাষের আওতায় আনা হবে ।