,

14 May 2022, 2:15 AM

ছাত্র ইউনিয়ন নারায়ণগঞ্জ জেলার নতুন কমিটি গঠন

আপডেট টাইম : May 14, 2022 2:15 AM



শেয়ার করুন

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, নারায়নগঞ্জ জেলা সংসদের

২৬ তম জেলা সম্মেলনে ইবনে সানি দেওয়ান কে সভাপতি, সংহতি ঘোষ রমা কে সাধারন সম্পাদক ও যোহেব আহনাফ তীব্র কে সাংগঠনিক সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট কমিটি নির্বাচিত করা হয়েছে।।

এই ২৬, রুখে দিক ফ্যাসিবাদের আশীবিষ এই স্লোগানকে ধারণ করে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, নারায়নগঞ্জ জেলা সংসদের ২৬ তম জেলা সম্মেলন আয়োজন করেছে।গতকাল সম্মেলনের উদ্বোধন ঘোষনা করেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি অনিক রায়।এসময়
উপস্থিত ছিলেন গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র কেন্দ্রীয় কমিটির সভাপতি মন্টু ঘোষ এবং বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সহকারী সাধারণ সম্পাদক তামজিদ হায়দার চঞ্চল। সম্মেলনে সভাপতিত্ব করেন ছাত্র ইউনিয়ন নারায়নগঞ্জ জেলার সভাপতি শুভ বণিক।
সম্মেলন শেষে ইবনে সানি দেওয়ান কে সভাপতি, সংহতি ঘোষ রমা কে সাধারণ সম্পাদক ও যোহেব আহনাফ তীব্র কে সাংগঠনিক সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট নারায়নগঞ্জ জেলার পরবর্তী নেতৃত্ব নির্বাচন করা হয়েছে।

শেয়ার করুন