শনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

৩ ফেব্রুয়ারি ২০২২, ৯:৫৭ অপরাহ্ণ

বায়তুল মোকাররমের খতিব মাওলানা সালাহ উদ্দিনের ইন্তেকাল

আপডেট টাইম : ফেব্রুয়ারি ৩, ২০২২ ৯:৫৭ অপরাহ্ণ



শেয়ার করুন

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মাওলানা সালাহ উদ্দিন মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। তার বড় শ্যালক হাবিবুর রহমান এ তথ্য জানিয়ে বলেন, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টায় রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ইন্তেকাল করেছেন। মরদেহ বাসায় এনেছি। শুক্রবার বায়তুল মোকাররম মসজিদে জুমার নামাজের পর তার প্রথম জানাজা হবে। এরপর জিগাতলায় দ্বিতীয় জানাজা ও মিরপুরে তৃতীয় জানাজা শেষে দাফন করা হবে। মরহুম সালাহ উদ্দিনের অসিয়ত অনুযায়ী মিরপুর এলাকায় তার একজন পীরের পাশে দাফন করা হবে বলে জানান হাবিবুর রহমান। মাওলানা সালাহউদ্দিন দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। মৃত্যুকালে তিনি এক ছেলে ও তিন কন্যা, স্ত্রীসহ অসংখ্য ভক্ত, অনুরাগী রেখে গেছেন।

শোক জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রসঙ্গত, ২০০৯ সালের ২রা জানুয়ারি মাওলানা সালাহ উদ্দিনকে খতিব হিসেবে নিয়োগ দেয় ধর্ম মন্ত্রণালয়। এর আগে তিনি মহাখালীর গাউসুল আজম মসজিদের খতিবের দায়িত্ব পালন করছেন। তিনি ঢাকা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ ছিলেন। ২০০৬ সালে বায়তুল মোকাররমের খতিব মাওলানা উবায়দুল হকের মৃত্যুর পর ভারপ্রাপ্ত খতিবের দায়িত্ব পালন করেন মুফতি মুহাম্মদ নুরুদ্দীন।

শেয়ার করুন