৭ মে ২০২৬, ১:২৮ পূর্বাহ্ণ
স্টাফ রিপোর্টার : সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে সিলেট -১ আসনের সংসদ সদস্য ও শিল্প মন্ত্রণালয় মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং সিলেট – ২ আসনের সংসদ সদস্য মোছা: তাহসিনা রুশদীর মনোনীত হয়েছেন। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬ এর ১৭(১)( ছ)ধারা অনুযায়ী এ নিয়োগ প্রদান করা হয়েছে। বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব নিবিড় রঞ্জন তালুকদার স্বাক্ষরিত পত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।