শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ জুলাই ২০২৫, ৬:৫৫ অপরাহ্ণ

এআই দিয়ে রাজনৈতিক প্রচারণার ভিডিও বানাচ্ছে কারা, শঙ্কা কোথায়?

আপডেট টাইম : জুলাই ২৭, ২০২৫ ৬:৫৫ অপরাহ্ণ



শেয়ার করুন

  • তানহা তাসনিম
  • বিবিসি নিউজ বাংলা

ডেস্কের সামনে মাইক হাতে দাঁড়িয়ে শিক্ষার্থীদের নিরাপত্তার প্রতিশ্রুতি দিচ্ছেন মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষক মাহরীন চৌধুরী, কিছুদিন আগে এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছিল সামাজিক মাধ্যমে।

আর তা শেয়ার করতে দেখা গেছে অনেককে, যাদের মধ্যে ছিলেন আইন বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুলের মতো ব্যক্তিও।

তবে ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে নির্মিত হওয়ার বিষয়টি বুঝতে পেরে পরবর্তী সময়ে তা সরিয়েও ফেলেন তিনি।

দেখতে ও শুনতে অনেকটাই বাস্তবের মতো হওয়ায় অনেকের জন্যেই এই ধরনের ভিডিওগুলো শনাক্ত করা কঠিন। আর সেই সুযোগটাই নিচ্ছে অনেকে, যাদের মধ্যে আছে রাজনৈতিক দলগুলোও।

নির্বাচনের সময় ঘোষণার আগেই নিজ দলের প্রচারণা এবং অন্য দল ও দলের নেতাদের হেয় করতে তৈরি করা হচ্ছে নানা ধরনের এআই ভিডিও। তারপর ছড়িয়ে দেয়া হচ্ছে সামাজিক মাধ্যমে।

এমন ৭০টি রাজনৈতিক ভিডিও বিশ্লেষণ করেছে গবেষণা প্রতিষ্ঠান ডিসমিসল্যাব।

প্রতিষ্ঠানটির গবেষণায় দেখা গেছে, জামায়াতে ইসলামীর সমর্থকরা সর্বপ্রথম এ ধরনের প্রচারণা শুরু করে। পরে তাতে যোগ দেয় অন্য রাজনৈতিক দলগুলোও।

এসব ভিডিও তৈরি করতে সময় যেমন কম লাগে, তেমনি নির্বাচনি প্রচারণায় বরাদ্দের তুলনায় খরচও হয় খুবই সামান্য। সে তুলনায় এগুলোর প্রভাব ও বিস্তৃতি অনেক বেশি।

তবে বাংলাদেশে যেভাবে এআই ভিডিওর বিকাশ ঘটেছে, তার সঙ্গে পাল্লা দিয়ে শেখানো যায়নি এসব মাধ্যমের ব্যবহার।

তার ওপর যদি নির্বাচনি এজেন্ডা ঠিক করে, এভাবে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়া হয় তবে তা সামাল দেয়া কঠিন হবে বলে উদ্বেগ প্রকাশ করছেন সংশ্লিষ্টরা।

শেয়ার করুন