বুধবার, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ মে ২০২৫, ১২:৫৪ পূর্বাহ্ণ

জৈন্তাপুরে জুলাই যোদ্ধাদের মাঝে চেক ও স্বাস্থ্য কার্ড বিতরণ

আপডেট টাইম : মে ১৩, ২০২৫ ১২:৫৪ পূর্বাহ্ণ



শেয়ার করুন

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই গণঅভ্যুত্থানে আহত জুলাই যোদ্ধাদের (ক্যাটাগরি-সি) মাঝে আর্থিক অনুদানের চেক ও স্বাস্থ্য কার্ড বিতরণ করা হয়েছে।

সোমবার (১২ মে) দুপুর সাড়ে ১২টায় জৈন্তাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ বিতরণ অনুষ্ঠান হয়। উপজেলার বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ছয়জনের মধ্যে উপস্থিত চারজন যোদ্ধার হাতে চেক ও স্বাস্থ্য কার্ড তুলে দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজ ফারজানা আক্তার লাবনী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএফএইচপিও) ডা. এন ইসলাম মোহাম্মদ ফারুক এবং জৈন্তাপুর মডেল থানার উপ-পরিদর্শক জাহাঙ্গীর আলম।

২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই গণঅভ্যুত্থানে আহত (ক্যাটাগরি-সি) জৈন্তাপুরের ছয় যোদ্ধার মধ্যে উপস্থিত চারজনকে এ সহায়তা দেওয়া হয়। যোদ্ধারা হলেন— মো. হাবিবুল্লাহ শিকদার, মো. নূর উদ্দীন, আলমাছ আহমদ, মো. আসআদুর রহমান আল ফারুক, মাসুদ আহমেদ ও মাহমুদ হোসাইন। অনুপস্থিত দুইজন পরবর্তীতে চেক ও স্বাস্থ্য কার্ড সংগ্রহ করতে পারবেন বলে জানানো হয়েছে।

শেয়ার করুন