,

16 January 2026, 12:39 PM

নতুন বাংলাদেশ বিনির্মাণে নৈতিকতা সমৃদ্ধ জনশক্তি গঠনের বিকল্প নেই —বিভাগীয় কমিশনার

আপডেট টাইম : January 16, 2026 12:39 PM



শেয়ার করুন

সিলেটের বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী বলেছেন,নতুন বাংলাদেশ বিনির্মাণে নীতি ও নৈতিকতা সমৃদ্ধ জনশক্তি গঠনের বিকল্প নেই।ছাত্র জনতার আন্দোলনের ফসল আজকের বাংলাদেশকে নতুন রুপে সাজাতে প্রয়োজন সৎ, দক্ষ এবং দেশপ্রেমিক নেতৃত্ব।

তিনি বলেন, ঐক্যবদ্ধ নেতৃত্ব আর দেশকে এগিয়ে নেওয়ার দৃঢ় স্পৃহা নিয়ে কাজ করতে হবে। সব ধরনের বৈষম্যকে পরিত্যাগ করার মাধ্যমে মানবিক মূল্যবোধ সম্পন্ন মানবিক মানুষ গড়ে তুলতে হবে। সবধরনের অপতৎপরতারোধে দেশপ্রেমিক জনগনকে সাথে নিয়ে যুব সমাজকে এগিয়ে আসতে হবে।

তিনি বলেন, আজকে যে সকল ছাত্র শিক্ষাবৃত্তি পাচ্ছেন, তারাও নিজেদেরকে সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে সচেষ্ট হবেন। তিনি আসন্ন নির্বাচনকে সামনে রেখে সব ধরনের চক্রান্ত মোকাবিলায় দেশপ্রেমিক জনসাধারণকে সোচ্চার হওয়ার আহবান জানান।

তিনি বৃহস্পতিবার দুপুরে জেলা পরিষদ, সিলেট-এর উদ্যোগে জেলা পরিষদ হলরুমে আয়োজিত জেলা পরিষদ শিক্ষাবৃত্তি (২০২৩)প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা পরিষদের প্রশাসক ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক)
আশরাফুর রহমানের সভাপতিত্বে শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়।

জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা অনুপমা দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, সিলেটের জেলা প্রশাসক মোঃ সারওয়ার আলম,সিলেট সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোঃ হায়াতুল ইসলাম আখন্জি।স্বাগত বক্তব্য দেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা স›দ্বীপ কুমার সিংহ।বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন ফারজানা খানম সুমাইয়া,রহমত আলী।

অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন
মুহাইমিন আহমদ, এবং গীতা পাঠ করেন হিমেল দাস পরাগ। অনুষ্ঠানে জেলা পরিষদের পক্ষ থেকে প্রধান অতিথি সিলেটের বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবীকে সম্মাননা স্মারক উপহার দেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা স›দ্বীপ কুমার সিংহ।

অনুষ্ঠানে জেলা পরিষদের উদ্যোগে ২৩৬ জন শিক্ষার্থীর মধ্যে ১৮ লক্ষ ৯৩ হাজার টাকার শিক্ষাবৃত্তি তুলে দেন প্রধান অতিথি এবং অন্যান্য অতিথিবৃন্দ।

শেয়ার করুন