,

30 July 2026, 11:35 PM

জিয়াউর রহমানের নামে কোনো ব্যবসা হতে দেব না -নাহিদ ইসলাম

আপডেট টাইম : July 30, 2026 11:35 PM



শেয়ার করুন

সিলেটের কানাইঘাটে জুলাই পদযাত্রায় আজ বিরোধী দলীয় চীফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির আহবায়ক নাহিদ ইসলাম বলেছেন, নির্বাচিত হয়ে বিএনপি সরকার অগণতান্ত্রের পথে হাঁটছে। নব্য স্বৈরাচার হওয়ার পথে হাঁটছে। মানুষ কষ্টে আছে, গ্যাসের দাম, সবজির দাম, বিদ্যুতের দাম বৃদ্ধি পেয়েছে।

গত দুই দিন আগে টিসিবির লাইনে দাঁড়িয়ে এক মহিলা মারা গেছে। কিন্তু বিরোধীদল হিসেবে আমরা এগুলোর সমালোচনা করতে পারব না। সমালোচনা করলে আমাদের চোখ উপড়ে ফেলা হচ্ছে। আমাদের রাস্তায় ট্রাক্টর, বালু ছাড়া ট্রাক ফেলা হচ্ছে। এটা হচ্ছে তারেক রহমানের আই হ্যাভ এ প্ল্যানের নমুনা!

এরপর বলেছেন, দুঃখের বিষয় পাটক্ষেতে-ধানক্ষেতে যে সব সৈনিকেরা এত বছর লুকিয়েছিল, যে সব সৈনিকেরা জেলের ভিতরে ছিল, লন্ডনে কিংবা শিলংয়ে ছিল। জনগণের রক্তের বিনিময়ে তারা ক্ষমতায় এসে জনগণের ওপরে আবার জুলুম শুরু করেছে। এটা দ্বারা প্রমাণ হয় বিএনপি গত ১৬ বছর গণতন্ত্রের জন্য লড়াই করে নাই। তারা অপেক্ষায় ছিল।

আমাদের ওয়াদা-বিএনপি যদি স্বৈরাচার এবং স’*ন্ত্রা’*সে’*র পথে হাঁটে আমরা লক্ষ-কোটি জনতা ঐক্যবদ্ধ আছি আমরা আবু সাঈদের উত্তরসূরি, ওসমান হাদির উত্তরসূরি, ঐক্যবদ্ধ আছি নিজেদের জীবন ও র’*ক্তে’*র বিনিময়ে বাংলাদেশে নতুন কোনো স্বৈরাচার এবং জুলুমবাজকে ক্ষমতায় থাকতে দেব না।

এরপর প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, প্রিয় তারেক রহমান আপনি প্রধানমন্ত্রী হয়েছেন। আপনি বলেছিলেন দেশে এসে, আপনার পরিকল্পনা রয়েছে। এটা আপনার কেমন পরিকল্পনা? একজন কলেজে পড়ুয়া শিক্ষার্থীর চোখ কেড়ে নেওয়া হয়েছে। হবিগঞ্জের জিকে গউছের অনুসারীরা হা’*ম’*লা করে রড দিয়ে একটা চোখ নষ্ট করে ফেলেছে একজন কিশোর জুলাই যো’*দ্ধা’*র। এই চোখ তারেক রহমান আপনাকে ফেরত দিতে হবে। চোখ ফেরত না দেওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরবো না।

সবশেষে ইতিহাস টেনে বলেন, আমরা জিয়াউর রহমানকে শ্রদ্ধা করি, বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধা করি। কিন্তু জিয়াউর রহমান, বেগম জিয়ার ছবি পোস্টার টানিয়ে আপনারা স’*ন্ত্রা’*স করবেন, জমি দখল করবেন, ভূমি দখল করবেন, এটা আমরা মেনে নেব না। বিগত ১৬ বছর এই দেশে মুজিবের নামে ব্যবসা হয়েছে। এখন আমরা জিয়াউর রহমানের নামে কোনো ব্যবসা হতে দেব না। অবিলম্বে জিয়া ব্যবসা বন্ধ করেন।

শেয়ার করুন