31 March 2025, 1:22 AM
মাহফুজ কাউসার ছাদি: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিলেট অনলাইন প্রেসক্লাবের পক্ষ থেকে নগরবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম ভাই-বোনদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ক্লাব সভাপতি গোলজার আহমদ হেলাল ও সাধারণ সম্পাদক এম সাইফুর রহমান তালুকদার।
রোববার (৩০ মার্চ) এক শুভেচ্ছা বার্তায় তারা বলেন, “এক মাস সিয়াম সাধনার পর সবার জীবনে এসেছে পবিত্র ঈদুল ফিতরের আনন্দ। এই ঈদ যেন সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনে।”
তারা আরও বলেন, “ঈদের এই পবিত্র মুহূর্তে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধের বন্ধন আরও দৃঢ় হোক। সিলেট অনলাইন প্রেসক্লাব পরিবারের পক্ষ থেকে সকলকে ঈদ মোবারক।”
ঈদ উপলক্ষে তারা দেশবাসী ও প্রবাসী সকল বাংলাদেশির মঙ্গল কামনা করেছেন এবং এই উৎসবকে সামনে রেখে সমাজে শান্তি ও সম্প্রীতির পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়েছেন।
আলোকিত সিলেট / এস এস