শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

২০ মার্চ ২০২৬, ৭:২৮ অপরাহ্ণ

কোম্পানীগঞ্জে যৌথ অভিযানে ৩৯ ট্রাক্টর ও ৫ জন আটক

আপডেট টাইম : মার্চ ২০, ২০২৬ ৭:২৮ অপরাহ্ণ



শেয়ার করুন

স্টাফ রিপোর্টার : সিলেটের কোম্পানীগঞ্জে থানা পুলিশ, উপজেলা প্রশাসন ও ৪৮ বিজিবির যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ পাথরসহ ৩৯টি মাহিন্দ্র ট্রাক্টর ও ৫ জন আসামিকে আটক করা হয়েছে।

সিলেট জেলা পুলিশ প্রাকৃতিক সম্পদ রক্ষা এবং অবৈধভাবে বালু-পাথর উত্তোলন ও পরিবহন প্রতিরোধে নিয়মিত কাজ করছে। এর ধারাবাহিকতায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী কর্তৃক কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসন ও স্থানীয় জনগণের মধ্যে অবৈধভাবে পাথর ও বালু উত্তোলন বিষয়ে জিরো টলারেন্স ঘোষণার পরিপ্রেক্ষিতে ২০ মার্চ ২০২৬ তারিখ রাত আনুমানিক ০২.৩০ ঘটিকায় কোম্পানীগঞ্জ থানাধীন ০১নং পশ্চিম ইসলামপুর ইউনিয়ন পরিষদের অন্তর্গত শাহ আরেফিন টিলা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে শাহ আরেফিন টিলা এলাকা ও আশপাশ থেকে অবৈধ পাথর বোঝাই ৩৯টি মাহিন্দ্র ট্রাক্টর, উক্ত ট্রাক্টরে রক্ষিত আনুমানিক ৭০০০ ঘনফুট পাথর এবং ২৩০ ঘনফুট বালু জব্দ করা হয়। এ সময় ঘটনার সঙ্গে জড়িত জাহাঙ্গীল গাজী (৩৮), পিতা- মৃত সাফী গাজী, সাং- বাহাদুরপুর, থানা- ছাতক, জেলা- সুনামগঞ্জ, মোঃ বিল্লাল (৩০), পিতা- আজিজুর রহমান, সাং- ছনবাড়ী, থানা- কোম্পানীগঞ্জ, জেলা- সিলেট, মোঃ মাসুক মিয়া (৩৫), পিতা- আঃ মতিন, সাং- নতুন জালিয়ারপাড়, থানা- কোম্পানীগঞ্জ, জেলা- সিলেট, ছালিক মিয়া (২০), পিতা- আছমত আলী, সাং- পুরান নোয়াকোট, থানা- ছাতক, জেলা- সুনামগঞ্জ এবং রুপজান (৬৫), স্বামী- মৃত শুক্কুর আলী, সাং- নালারপাড়, থানা- কোম্পানীগঞ্জ, জেলা- সিলেটকে আটক করা হয়।

অভিযান পরিচালনার সময় আসামিদের দ্বারা পুলিশের সদস্য এসআই রায়হান উদ্দিন নোমান আহত হলে তাকে স্থানীয় হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

চোরাচালান প্রতিরোধ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন বন্ধে সিলেটের নব নিযুক্ত পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক যোগদান পরবর্তী সময় থেকেই নিয়মিত অভিযান পরিচালনার বিষয়ে কঠোর নির্দেশনা দিয়েছেন। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

শেয়ার করুন