বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

১০ জুন ২০২৫, ১১:২৪ অপরাহ্ণ

মোগলাবাজারে সশস্ত্র হামলায় আহত ৫

আপডেট টাইম : জুন ১০, ২০২৫ ১১:২৪ অপরাহ্ণ



শেয়ার করুন

স্টাফ রিপোর্টার:  সিলেটের মোগলাবাজার থানাধীন সিলাম টিলাপাড়া এলাকায় নামফলক নিয়ে বিরোধের জেরে এক সশস্ত্র হামলায় মো: তজমুল আলীসহ ৫ জন গুরুতর আহত হয়েছেন। গত ১০ জুন দুপুর ১২টার দিকে ওই এলাকায় আনা মিয়ার দোকানের সামনের গেইটের সম্মুখে এ হামলা চালানো হয়।

বাদী মো: মুহিব আলী নোমান (২৫) মোগলাবাজার থানার অফিসার ইনচার্জের কাছে দায়ের করা অভিযোগে জানান, বিবাদী জুবেল খন্দকার (৪৯), রুমেল খন্দকার (৫৩), রুহেল খন্দকার (৫১), মবু খন্দকার (৪৪), জামাল খন্দকার (৩৮), আকবর আলী খন্দকার (৩৮), অপু খন্দকার (২০) ও দেলোয়ার খন্দকার (৩৪) সহ অজ্ঞাতনামা ২০-২৫ জন আগে থেকেই তাদের পরিবারের ওপর হুমকি দিচ্ছিলেন।

ঘটনার বিবরণীতে উল্লেখ করা হয়, বিবাদী পক্ষ তাদের বাড়ির নামফলক লাগানোর সময় বাদীর বাবা তজমুল আলী বাধা দিলে তারা তাকে ডেগার ও চাকু দিয়ে আক্রমণ করে। এ সময় নামর মিয়া, মাকু মিয়া ও তাজুল আক্রমণকারীদের বিরুদ্ধে এগিয়ে এলে তাদেরও লোহার রড ও জিআই পাইপ দিয়ে মারধর করা হয়। বাদীর মা প্রাণ রক্ষার্থে এগিয়ে এলে তিনি শ্লীলতাহানীর শিকার হন। পরে স্থানীয়রা আহতদের সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তজমুল আলী, নামর আলী, মাকু ও তাজুলকে ক্যাজুয়ালিটি বিভাগে ভর্তি করেন।

বাদী আরও জানান, বিবাদীরা তাদেরকে মামলা দায়ের করলে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছে। আগে থেকেই একই গেইটের নামফলক নিয়ে দুই পক্ষের বিরোধ চলছিল। উক্ত ঘটনার প্রেক্ষিতে মোগলাবাজার থানায় বাদী তজমুল আলীর দায়ের করা মামলা নং ১১০/২০২৫ তদন্তাধীন রয়েছে বলে মোগলাবাজার থানার অফিসার ইনচার্জ জানিয়েছেন।

শেয়ার করুন