,

4 February 2026, 8:37 PM

দৈনিক যুগান্তরের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আপডেট টাইম : February 4, 2026 8:37 PM



শেয়ার করুন

দৈনিক যুগান্তরের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিরাইয়ে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়েছে। বুধবার সকালে দিরাই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জীব সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কাটেন। যুগান্তর স্বজন সমাবেশের সভাপতি ও দিরাই সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম তালুকদার সভাপতিত্ব করেন। দৈনিক যুগান্তরের দিরাই প্রতিনিধি জিয়াউর রহমান লিটন অনুষ্ঠান সঞ্চালনা করেন।

প্রধান অতিথির বক্তব্যে সঞ্জীব সরকার বলেন, যুগান্তর দীর্ঘদিন ধরে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে পাঠকের আস্থা অর্জন করেছে। তিনি উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় গণমাধ্যমের দায়িত্বের কথা উল্লেখ করে আগামীতেও পত্রিকাটির অবদান কামনা করেন। বিশেষ অতিথি দিরাই থানার অফিসার ইনচার্জ এনামুল হক চৌধুরী সমাজে শৃঙ্খলা রক্ষায় দায়িত্বশীল সাংবাদিকতার ভূমিকার কথা বলেন এবং নির্বাচনী সময়ে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত শিক্ষক বিশ্বজিৎ চৌধুরী, প্রেসক্লাবের সাবেক সভাপতি সামছুল ইসলাম সরদার খেজুর, বিষ্ণুপদ দাস, সরকারি উচ্চবালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক লালবাশি দাস, রেজাউল করিম, সাংবাদিক মোশাহিদ আহমদ, সাংবাদিক আবু হানিফ চৌধুরী, প্রশান্ত সাগর দাস, শাহজাহান সিরাজ, রুকুনুজ্জামান জহুরী, জীবন সূত্রধর মোঃ আয়মান মিয়া, রাজিব দাস, জন সরকার সহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা। বক্তারা দৈনিক যুগান্তরের ২৭ বছরের গৌরবময় পথচলা ও দায়িত্বশীল সাংবাদিকতার প্রশংসা করেন এবং ভবিষ্যতেও পত্রিকাটির অগ্রযাত্রা কামনা করেন। অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন