,

5 August 2026, 7:45 PM

“জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬” উপলক্ষে জেলা প্রশাসনের সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ

আপডেট টাইম : August 5, 2026 7:45 PM



শেয়ার করুন

 

জেলা প্রশাসন, সিলেট-এর উদ্যোগে “জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬” উপলক্ষে আজ (০৫ আগস্ট ২০২৬) জেলা শিল্পকলা একাডেমি, সিলেটে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আরিফুল হক চৌধুরী, এমপি।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সিলেট সিটি কর্পোরেশন এর প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেটের বিভাগীয় কমিশনার মোঃ মশিউর রহমান,সিলেট রেঞ্জের ডিআইজি ড. মোঃ জিল্লুর রহমান,সিলেট মেট্রোপলিটন পুলিশ এর পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, বিপিএম-সেবা এবং সিলেটের পুলিশ সুপার ড. চৌধুরী মোঃ যাবের সাদেক।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন।

অনুষ্ঠানের শুরুতে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি ক, খ ও গ গ্রুপে আয়োজিত কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন এবং রচনা প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী প্রতিযোগীদের মাঝে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ পুরস্কার, ক্রেস্ট এবং সনদপত্র বিতরণ করেন।

বক্তারা তাঁদের বক্তব্যে জুলাই গণঅভ্যুত্থানের চেতনা, দেশপ্রেম, গণতান্ত্রিক মূল্যবোধ এবং নতুন প্রজন্মের মধ্যে ইতিহাস ও জাতীয় ঐতিহ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, এ ধরনের সাংস্কৃতিক ও সৃজনশীল প্রতিযোগিতা শিশু-কিশোরদের সুস্থ সাংস্কৃতিক চর্চায় উদ্বুদ্ধ করার পাশাপাশি দেশপ্রেম, মানবিক মূল্যবোধ ও সৃজনশীল মনন বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সংস্কৃতিকর্মী, গণমাধ্যমকর্মী এবং সুধীজন উপস্থিত ছিলেন।

শেয়ার করুন