,

5 August 2026, 11:46 AM

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জেলা প্রশাসনের বিভিন্ন কর্মসূচি

আপডেট টাইম : August 5, 2026 11:46 AM



শেয়ার করুন

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আজ ৫ আগস্ট ২০২৬ (বুধবার) জেলা প্রশাসন, সিলেট কর্তৃক বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।কর্মসূচির মধ্যে রয়েছে নগরীর রিকাবীবাজারে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সকাল ১১টায় আলোচনা সভা ও শহীদ পরিবারের সদস্য এবং জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান,বিকেল ৫টায় একই জায়গায় সাংস্কৃতিক অনুষ্ঠান।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি।সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

জুলাই গণঅভ্যুত্থান দিবসের কর্মসূচি সফল করতে জেলা প্রশাসন, সিলেট এর পক্ষ থেকে সকল নাগরিককে অনুরোধ জানানো হয়েছে।

শেয়ার করুন