শনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

৭ জানুয়ারি ২০২২, ৮:৫৫ অপরাহ্ণ

মাদ্রাসা শিক্ষা ধারার গুরুত্ব অনস্বীকার্য: ফেঞ্চুগঞ্জ মাদরাসায় অনুদান গ্রহণ, সনদ বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে বক্তারা

আপডেট টাইম : জানুয়ারি ৭, ২০২২ ৮:৫৫ অপরাহ্ণ



শেয়ার করুন

আবীর মো. মুমিতঃ
শিক্ষার ক্ষেত্রে ইসলামী আদর্শের কাজই হলো পরিপূর্ণ মানবতার লালন করে নিজেকে সমাজে সুপ্রতিষ্ঠিত করে গড়ে তোলা। মাদ্রাসা শিক্ষার ক্ষেত্রে বড় অবদান হচ্ছে সৎ ও আদর্শ ব্যক্তি গঠন। বক্তারা আরও বলেন মাদ্রাসা শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষায় শিক্ষিত হয়ে বর্তমানে শিক্ষার্থীরা দেশ এবং দেশের বাইরে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে উচ্চ পর্যায়ে চাকরি করার সুযোগ পাচ্ছে, তাই মাদ্রাসার শিক্ষার্থীদের গুরুত্ব অনস্বীকার্য।
গত (৩ জানুয়ারি)সোমবার অপরাহ্নে ফেঞ্চুগঞ্জ কামিল মাদ্রাসার একটি অঙ্গ প্রতিষ্ঠান ফেঞ্চুগঞ্জ মোহাম্মদিয়া হিফজুল কুরআন মাদ্রাসা এর অনুদান গ্রহন ও সনদ বিতরণ উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মাদ্রাসার উপদেষ্টা পরিষদের সদস্য,ফ্রেডস অব ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেট ইউকের জয়েন্ট সেক্রেটারি,বিশিষ্ট শিক্ষানুরাগী এবং শুভেচ্ছা ফ্লোরের কো-অর্ডিনেটর মনসুর আহমদ খানের মাধ্যমে বেশ কয়েকজন দাতার কাছ থেকে শুভেচ্ছা অর্থ প্রতি জন এক লক্ষ বিশ হাজার টাকা করে সংগ্রহ করা হয় এবং দাতাদের সার্টিফিকেট প্রদান করা হয়।
মাহফিলে সভাপতিত্ব করেন ফেঞ্চুগঞ্জ মোহাম্মদিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ ফরিদ উদ্দিন আতহার। দ্বীনি এ প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক হাফিজ আবু সাঈদ মোঃ সেলিমের সঞ্চালনায় পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন হাফিজ তাসনীম হাসান শাহী ও হাফিজ শামসুল ইসলাম।
উল্লেখ্য, ২০২০ সালের ১ জানুয়ারি এ মাদ্রাসার ভিত্তি প্রস্তর স্থাপিত করা হয়। তখন থেকে আজ অবধি সর্বস্থরের মানুষের সহযোগিতায় চারতলা বিশিষ্ট ভবনের তৃতীয় তলার কাজ প্রায় শেষ হয়েছে। মহফিলে বক্তারা এ মাদ্রাসা আরও সমৃদ্ধ হওয়ার জন্যে সব ধরনের” সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

মাহফিলে শুভেচ্ছা বক্তব্য রাখেন মোহাম্মদিয়া কামিল মাদ্রাসার গভর্নিং বডির সহসভাপতি ও হিফজুল কুরআন মাদরাসার পরিচালনা কমিটির সহ-সভাপতি হাফিজ তরিকুল ইসলাম তোফা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী ব্যারিষ্টার মোস্তাকিম রাজা চৌধুরী, ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি ইউকের সাবেক সভাপতি কাজী আবুল হাশেম নোমান, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেটের পাবলিসিটি সেক্রেটারী, দৈনিক আলোকিত সিলেট’র ভারপ্রাপ্ত সম্পাদক আবু তালেব মুরাদ,ফ্রেন্ডস অব ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ইউকে’র জেনারেল সেক্রেটারি, স্পেক্ট্রাম বাংলা রেডিও ও অনলাইন টিভি‘র পরিচালক,মিডিয়া ব্যক্তিত্ব মিসবাহ জামাল,বিশিষ্ট রাজনীতিবীদ ফেঞ্চুগঞ্জ হিফজুল কুরআন মাদ্রাসার কার্যকরি পরিষদের সদস্য আখলাকুর রহমান চৌধুরী সেলিম, বিশিষ্ট সাহিত্য অনুবাদক, অনুপম নিউজ টুয়ান্টিফোর এর নির্বাহী সম্পাদক সারওয়ার চৌধুরী, কাজী আবুল কাশেম জবুল, বসুন্ধরা মটরস সিলেটের পার্টনার কাজী তোফায়েল আহমেদ চৌধুরী, হাজী সজ্জাদ আলী শিক্ষা কল্যাণ ট্রাষ্টের চেয়ারম্যান ও মেম্বার অব ট্রাষ্টি বোর্ড ডা. হারুনুর রশিদ, লণ্ডন প্রবাসী অবসরপ্রাপ্ত একাউন্ট্যান্ট কাজী আব্দুর রশিদ চৌধুরী, লণ্ডন প্রবাসী খালেদুর রহমান খান, রাজনপুরের বিশিষ্ট মুরুব্বি হিফজুল কুরআন মাদ্রাসার উপদেষ্টা পরিষদ সদস্য হাজী আব্দুল লতিফ ঝুনু মিয়া এবং উপদেষ্টা পরিষদ সদস্য কাজী আবুল কাশেম প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক আবু বকর নূরি, মাহবুব আহমদ খান, মুরুব্বি সাহাব আহমদ খান, ফারুক আহমদ খান এবং অন্যতম ভূমিদাতা সদস্য শাহীন আহমদ খানসহ আরও অনেকে।
মাহফিলে বাৎসরিক আয় ব্যয়ের হিসাব পেশ করেন হিফজুল কুরআন মাদ্রাসার সেক্রেটারী ইকবাল আহমদ খান।

শেয়ার করুন