,

2 August 2026, 10:51 PM

সিলেটে ভেজাল সিগারেটের বিরুদ্ধে কঠোর অভিযান

আপডেট টাইম : August 2, 2026 10:51 PM



শেয়ার করুন

আলোকিত সিলেট ডেস্ক : আজ (০২ আগস্ট ২০২৬) সিলেটের শাহপরান ও আম্বরখানা এলাকায় পৃথক মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন, সিলেট। ভেজাল ও অবৈধ সিগারেট বিক্রয়, মজুদ এবং তামাক নিয়ন্ত্রণ আইন লঙ্ঘনের অপরাধে এই অভিযানে ৩টি মামলায় মোট ১,৪৫,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযানকালে ১,২৭৪ প্যাকেট নকল এবং প্রায় ৮,০০০ শলাকা অবৈধ সিগারেট জব্দ করা হয়েছে।

এ সময় র্যাব-৯ এবং আনসার বাহিনী সার্বিক সহায়তা প্রদান করে। জনস্বাস্থ্য সুরক্ষা ও ভোক্তার অধিকার নিশ্চিত করতে জেলা প্রশাসন, সিলেটের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। প্রশাসন ব্যবসায়ীদের আইন মেনে ব্যবসা করতে এবং ভেজাল ও অবৈধ পণ্য বর্জন করার আহ্বান জানিয়েছে।

শেয়ার করুন