শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

২২ আগস্ট ২০২৫, ২:৪২ পূর্বাহ্ণ

“সবুজ বিপ্লব ২০২৫”: ইউনাইটেড সুপার উইমেনের বৃক্ষরোপণ কর্মসূচি সিলেটে নতুন দিগন্তের সূচনা করলো

আপডেট টাইম : আগস্ট ২২, ২০২৫ ২:৪২ পূর্বাহ্ণ



শেয়ার করুন

হাফিজ সোসিয়াল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সহযোগিতায় ইউনাইটেড সুপার উইমেনের উদ্যোগে অনুষ্ঠিত হলো পরিবেশবান্ধব কার্যক্রম “সবুজ বিপ্লব ২০২৫”। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ৯টায় শুরু হওয়া এই কর্মসূচির দ্বিতীয় দিনে সিলেটের শাহজালাল উচ্চ বিদ্যালয়, বেসিক লারনার্স একাডেমি এবং জহিরিয়া প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে শতাধিক গাছের চারা রোপণ করা হয়। পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থী ও স্থানীয় জনগণের মধ্যে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফিজ সোসিয়াল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি হাফিজ মাওলানা মুফতি ছালিম আহমদ খান। তিনি তার বক্তব্যে বলেন, “প্রকৃতি ও মানুষ পরস্পরের পরিপূরক। প্রতিটি বৃক্ষ মানেই একটি প্রাণ। আজকের এই কর্মসূচি শুধু গাছ লাগানোর মধ্যে সীমাবদ্ধ নয়, এটি একটি সামাজিক আন্দোলন। পরিবেশ রক্ষায় নারীদের নেতৃত্ব সত্যিই প্রশংসনীয়। আমি ইউনাইটেড সুপার উইমেন এবং হাফিজ ফাউন্ডেশনের সকল সদস্যকে অভিনন্দন জানাই, যারা একটি সবুজ ভবিষ্যতের স্বপ্ন দেখছেন এবং বাস্তবে রূপ দিতে কাজ করছেন।”

অনুষ্ঠানে অথিতি হিসাবে আরও উপস্থিত ছিলেন ইউনাইটেড সুপার উইমেনের সভাপতি মরিয়ম কামাল মনি, কো-অর্ডিনেটর এবং হাফিজ সোসিয়াল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের নারী ও শিশু বিষয়ক সম্পাদক সামিহা আক্তার তাহসিন, যুব মহিলা বিষয়ক সম্পাদক সুমাইয়া বাহার শিমু এবং সদস্য মোছাঃ ইমা বেগম, শুভা আক্তার ও রিসাত জাহান সীমা। হাফিজ সোসিয়াল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক হাফিজ আবিদ হুসেন খান, সহ-অফিস সম্পাদক সাইয়ান আহমদ নিয়াজ, সহ-প্রচার সম্পাদক হাম্মাদ বীন আনিছ সরকার এবং সহ-যোগাযোগ বিষয়ক সম্পাদক আহসানুল হক রাতুল প্রমুখ।

এ কর্মসূচির মাধ্যমে ইউনাইটেড সুপার উইমেন ও হাফিজ সোসিয়াল ওয়েলফেয়ার ফাউন্ডেশন ভবিষ্যতেও পরিবেশ সংরক্ষণ ও সামাজিক উন্নয়নে একসাথে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করে।

শেয়ার করুন