রবিবার, ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

৮ আগস্ট ২০২৩, ৩:৩৫ অপরাহ্ণ

আশ্রয়ণ প্রকল্পের আওতায় সিলেটে ২২৮৭টি পরিবারকে গৃহ প্রদান করবেন প্রধানমন্ত্রী

আপডেট টাইম : আগস্ট ৮, ২০২৩ ৩:৩৫ অপরাহ্ণ



শেয়ার করুন

‘‘বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবেনা’’ মাননীয় প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নে দেশের সকল ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম চলমান রয়েছে। মুজিববর্ষ উপলক্ষে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় আগামী কাল বুধবার ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ৪র্থ পর্যায়ে ২ শতক জমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুভ উদ্বোধন করবেন।
জেলা প্রশাসক কার্যালয়,সিলেটের সুত্র মোতাবেক দেশব্যাপী প্রায় ২২,১০১ টি পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর করা হবে। তন্মধ্যে সিলেট বিভাগের চারটি জেলায় মোট ২২৮৭ টি ‍গৃহ প্রদান কার্যক্রম উদ্বোধন করা হবে। জানা যায়, সিলেট জেলায় ৪র্থ পর্যায়ের (২য় ধাপে) ৫৫৬ টি ‘ক’ শ্রেণির ভূমিহীন ও গৃহহীন পরিবার এবং বিশ্বনাথ উপজেলার প্রতিবন্ধীদের জন্য বিশেষ বরাদ্দের ৪১টি সহ মোট ৫৯৭টি গৃহ আগামীকাল বুধবার উদ্বোধন করা হবে।

উদ্বোধনযোগ্য মোট ৫৯৭টি গৃহের মধ্যে সিলেট সদর উপজেলায় ১৭৫ টি, বালাগঞ্জ উপজেলায় ৪৬ টি, বিয়ানীবাজার উপজেলায় ১৮টি, বিশ্বনাথ উপজেলায় ৭১ টি, কোম্পানীগঞ্জ উপজেলায় ১৫টি, গোলাপগঞ্জ উপজেলায় ৮৮টি, জকিগঞ্জ উপজেলায় ৩০টি এবং ওসমানীনগর উপজেলায় ৩০টি গৃহ রয়েছে।
সিলেট জেলায় আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ইতোমধ্যে ১ম পর্যায়ে ৩১৩১ টি গৃহের মধ্যে সিলেট সদর উপজেলায় ১৪৪ টি, দক্ষিণ সুরমা উপজেলায় ১১৪ টি, বিশ্বনাথ উপজেলায় ২৬৫ টি, ওসমানীনগর উপজেলায় ৪০৮টি, বালাগঞ্জ উপজেলায় ৩৬৩ টি, ফেঞ্চুগঞ্জ উপজেলায় ১৩০টি, গোলাপগঞ্জ উপজেলায় ২০০ টি, জকিগঞ্জ উপজেলায় ১৩০ টি, কানাইঘাট উপজেলায় ১৯৩ টি, গোয়াইঘাট উপজেলায় ৫০০ টি, জৈন্তাপুর উপজেলায় ৩৩০ টি, কোম্পানীগঞ্জ উপজেলায় ২৫০ টি ও বিয়ানীবাজার উপজেলায় ১০৪ টি গৃহ প্রদান করা হয়।
২য় পর্যায়ে বরাদ্দকৃত ১১৫ টি গৃহের মধ্যে কানাইঘাট উপজেলায় ৭৫ টি এবং গোয়াইনঘাট উপজেলায় ৪০ টি গৃহ প্রদান করা হয়।
৩য় পর্যায়ে বরাদ্দকৃত ১১৫৮ টি গৃহের মধ্যে সিলেট সদর উপজেলায় ৮৬ টি, দক্ষিণ সুরমা উপজেলায় ৪১ টি, ওসমানীনগর উপজেলায় ১০ টি, বিশ্বনাথ উপজেলায় ৩৩টি, বালাগঞ্জ উপজেলায় ৭২ টি, বিয়ানীবাজার উপজেলায় ১২০
টি, গোলাপগঞ্জ উপজেলায় ৫০ টি, গোয়াইনঘাট উপজেলায় ৩৫২ টি, জৈন্তাপুর উপজেলায় ১২০ টি, জকিগঞ্জ উপজেলায় ৯১ টি, কানাইঘাট উপজেলায় ৮৪ টি, কোম্পানীগঞ্জ উপজেলায় ৫৮ টি এবং ফেঞ্চুগঞ্জ উপজেলায় ৪১ টি গৃহ প্রদান করা হয়।
১ম, ২য় এবং ৩য় পর্যায়ের বরাদ্দকৃত মোট ৪৪০৪ টি গৃহ ইতোমধ্যে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শুভ উদ্বোধন করেন এবং ভূমিহীন ও গৃহহীন মানুষের মধ্যে হস্তান্তর করেন।
৪র্থ পর্যায়ে বরাদ্দকৃত ৯৫৫ টি গৃহের মধ্যে সিলেট সদর উপজেলায় ২১৯ টি, দক্ষিণ সুরমা উপজেলায় ০৩ টি, ওসমানীনগর উপজেলায় ৩০ টি, বিশ্বনাথ উপজেলায় ৭৩ টি, বালাগঞ্জ উপজেলায় ১২৬ টি, বিয়ানীবাজার উপজেলায় ৬৩ টি, গোলাপগঞ্জ উপজেলায় ১২০টি, গোয়াইনঘাট উপজেলায় ২০৬ টি, জৈন্তাপুর উপজেলায় ১৫ টি, জকিগঞ্জ উপজেলায় ৩০ টি, কানাইঘাট উপজেলায় ১৮ টি, কোম্পানীগঞ্জ উপজেলায় ৪০ টি এবং ফেঞ্চুগঞ্জ উপজেলায় ১২ টি গৃহের বরাদ্দ প্রদান করা হয়।
৪র্থ পর্যায়ে বরাদ্দকৃত ৯৫৫ টি গৃহের মধ্যে ইতোমধ্যে ১ম ধাপে ৩৯১ টি গৃহ বিগত ২২মার্চ প্রধানমন্ত্রী উদ্বোধন করেন এবং একই সাথে দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করা হয়। ৪র্থ পর্যায়ের এ জেলার অবশিষ্ট ‘ক’ শ্রেণির ৫৬৪ টি গৃহের মধ্যে ৫৫৬টি এবং প্রতিবন্ধীদের জন্য বিশেষ বরাদ্দের ৪১ টিসহ সর্বমোট ৫৯৭ টি গৃহ আগামীকাল ৯ আগস্ট প্রধানমন্ত্রী শুভ উদ্বোধন করবেন এবং একই সাথে গোলাপগঞ্জ, বিয়ানীবাজার, গোয়াইনঘাট, জকিগঞ্জ ও কোম্পানীগঞ্জ উপজেলা ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করবেন।এর ফলে এ জেলার মোট ১৩ টি উপজেলার মধ্যে ০৯ টি উপজেলা (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, জৈন্তাপুর, কানাইঘাট, গোলাপগঞ্জ,বিয়ানীবাজার, গোয়াইনঘাট, জকিগঞ্জ ও কোম্পানীগঞ্জ) ভূমিহীন ও গৃহহীনমুক্ত হবে।

শেয়ার করুন