28 November 2025, 6:34 PM
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ সিলেট-ঢাকা রুটে যাত্রীসেবা উন্নয়ন ও বাজার পরিস্থিতি বিবেচনায় বিমানের ভাড়া পুনর্নির্ধারণ করেছে। নতুন ভাড়া কাঠামো অনুযায়ী সিলেট–ঢাকা রুটে সর্বনিম্ন ভাড়া ২,০২৪ (দুই হাজার চব্বিশ টাকা) নির্ধারণ করা হয়েছে, যেখানে ট্যাক্সসহ মোট ভাড়া হবে ৩,১৯৯ (তিন হাজার একশত নিরানব্বই) টাকা। একই রুটে সর্বোচ্চ ভাড়া হলো ৭,০২৪ (সাত হাজার চব্বিশ টাকা), যার ট্যাক্সসহ মোট পরিমাণ ৮,১৯৯ (আট হাজার একশত নিরানব্বই টাকা)। শুক্রবার সিলেটের জেলা প্রশাসকের কার্যালয় থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।