৫ জুন ২০২৬, ১২:৩৭ অপরাহ্ণ
জ্বালানী তেল-গ্যাস ও দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির প্রতিবাদে সিলেট মহানগর জামায়াত কর্তৃক আয়োজিত বিক্ষোভ সমাবেশে সরকারকে নিয়ে তীর্যক বক্তব্য দেওয়ায় দুঃখ প্রকাশ করেছেন সিলেট জেলা জামায়াতের আমীর ও দলের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য মাওলানা হাবিবুর রহমান।
আজ শুক্রবার (৫ জুন) সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে (ব্যাক্তিগত ফেসবুক পেইজে) এই দুঃখপ্রকাশ করেন তিনি।এতে মাওলানা হাবিবুর রহমান উল্লেখ করেন,”গতকাল জ্বালানী তেল-গ্যাস ও দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির প্রতিবাদে সিলেট মহানগর জামায়াত কর্তৃক আয়োজিত বিক্ষোভ সমাবেশে আমার বক্তব্যে সিলেটী ভাষার একটি শব্দ চয়ন মোটেই ঠিক হয় নাই।
আমার শুভাকাঙ্ক্ষী সহ অনেকেই কষ্ট পেয়েছেন। এ জন্য আমি আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করছি।”
এবিষয়ে প্রবীণ রাজনীতিবিদ ও জামায়াতের সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ভুলবশত এই বক্তব্যে অনেকেই কষ্ট পেয়েছেন।তাই আমি এর জন্য আন্তরিকভাবে দু:খ প্রকাশ করলাম।