শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

২৩ ফেব্রুয়ারি ২০২২, ১২:৩৮ পূর্বাহ্ণ

জাফলং ভ্যালি বোর্ডিং স্কুল এর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

আপডেট টাইম : ফেব্রুয়ারি ২৩, ২০২২ ১২:৩৮ পূর্বাহ্ণ



শেয়ার করুন

প্রভাত ফেরী, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, বক্তৃতা প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি নানান আয়োজন এর মধ্য দিয়ে জাফলং ভ্যালি বোর্ডিং স্কুল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২২ উদযাপন করেছে।

সিলেটের বিশ্বমানের শিক্ষা প্রতিষ্ঠান জাফলং ভ্যালি বোর্ডিং স্কুলের শিক্ষার্থী, শিক্ষকমন্ডলী ও কর্মকর্তাবৃন্দ গত ২১ এ ফেব্রুয়ারি ভোরবেলা প্রভাত ফেরির মাধ্যমে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠান শুরু করেন।

বর্ণমালার মিছিল নিয়ে খালি পায়ে ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে ক্যাম্পাসের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন যথাক্রমে প্রিন্সিপাল বি. কে. ভারদ্বাজ, ভাইস প্রিন্সিপাল রুমানা চৌধুরী, ছাত্র, শিক্ষক এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

এছাড়া স্কুল অডিটোরিয়ামে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত বক্তৃতা প্রতিযোগিতার বিভিন্ন ক্লাসের ছাত্ররা অংশগ্রহণ করে।  উক্ত প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে নবম শ্রেণীর ছাত্র আরিশ আরমান, দ্বিতীয় দশম শ্রেণীর মাহাথির আরাফাত আল-ফুয়াদ,  তৃতীয় শহিদুল ইসলাম মাহবুব, আরো পুরস্কার পেয়েছে রিয়াস উদ্দিন আলিফ ও  অংকুর পাল।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গান আবৃত্তি ও নাটিকা পরিবেশন করা হয় এতে অংশগ্রহণ করে দ্বীপ, দেলোয়ার, রাজ, ইয়াসিন আরিশ, ইব্রাহিম, ফায়সাল, আলিফ, ফাইয়াজ  প্রমুখ।

আলোকিত সিলেট/আবীর

শেয়ার করুন