২২ জুলাই ২০২২, ১২:১৩ পূর্বাহ্ণ
জৈন্তাপুর প্রতিনিধিঃ জৈন্তাপুর উপজেল উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালের হলরুমে ১৯ জুলাই থেকে শুরু হওয়া এই প্রশিক্ষণ কর্মশালা ২১ জুলাই সম্পন্ন হয়েছে।
সমাপনী দিনে নেটওয়ার্ক কমিটির সদস্যদের উদ্দেশ্যে বিস্তারিত আলোচনা করেন জৈন্তাপুর উপজেলার মাধ্যমিক শিক্ষা বিভাগের একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন। মানবাধিকার, গণতন্ত্র, সুশাসন, নারীর ক্ষমতায়ন ও এডভোকেসি বিষয়ক ৩দিন ব্যাপি প্রশিক্ষণে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহন প্রকল্প বাস্তবায়নের উপর প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন ওয়েব ফাউন্ডেশন সিলেটের বিভাগীয় ফেসিলিটেটর শাহজাহান মিয়া, সহকারী ফেসিলিটেটর সাইফুর রহমান চৌধুরী, আশার আলো যুব সংঘের সভাপতি মাহফুজ আলম। এর আগে ১৯ জুলাই মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালের হলরুমে আয়োজিত উদ্ভাধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আল বশিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রিপামনি দেবী, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ আব্দুল্লাহ আল মাসুদ, উপজেলা সমাজসেবা অফিসার এ.কে আজাদ ভূইয়া। আলোচনায় অংশগ্রহন করেন ওয়েব ফাউন্ডেশন সিলেটের বিভাগীয় ফেসিলিটেটর শাহজাহান মিয়া, সহকারী ফেসিলিটেটর সাইফুর রহমান চৌধুরী, এডভোকেসি নেটওয়ার্ক কমিটির চেয়ারপার্সন ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জয়মতি রানী, সাধারণ সম্পাদক সাংবাদিক আব্দুল হালিম, গোলাম সরওয়ার বেলাল, শাহজাহান কবির খান, আদিবাসী নেতা ক্লেমেন্ট চিশিম বর্ষা, এন্ড্রু স্মীথ খংলা, হোসেন মিয়া, সাদেক আহমদ প্রমুখ।
প্রশিক্ষণে বিভিন্ন শ্রেণী-পেশার মোট ২৫ জন প্রতিনিধি অংশগ্রহন করেন। এসময় বক্তারা বলেন কাউকে বাদ রেখে নয়, আমরা সমাজের সকল পর্যায়ের মানুষকে নিয়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে কাজ করতে চাই। যেখানে মানবাধিকার, গণতন্ত্র ও নারীর ক্ষমতায়নের মাধ্যমে নিশ্চিত হবে সুশাসন। বাংলাদেশে এখনো কিছু জাতি-গোষ্ঠীর মানুষ রয়েছে, যারা তাদের মৌলিক অধিকার সম্পর্কে কোন রকম ধারণাই নেই। শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা সহ আইনী সহায়তার জন্য কখন কোথায় যেতে হবে, আবার অনেকে হয়রানীর শিকারও হতে হচ্ছে। ওয়েভ ফাইন্ডেশন এডভোকেসি নেটওয়ার্ক কমিটি গঠন করে একটি সমন্বিত গ্রæপের মাধ্যমে সুবিধা বঞ্চিত মানুষের মৌলিক সেবা পাওয়ার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমাদের সমাজের সকল অসঙ্গতি দূর করে সবার জন্য সমান অধিকার প্রতিষ্ঠা করতে হবে। তাই আসুন আমরা সকলে মিলে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মান উন্নয়ন এবং তাদের মৌলিক অধিকার আদায়ে সহায়তা করি। ইউরোপিয়ান ইউনিয়ন ও ক্রিশ্চিয়ান এইডের অর্থায়নে এডভোকেসি নেটওয়ার্ক সদস্যদের নিয়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহন প্রকল্প বাস্তবায়ন করছে ওয়েভ ফাউন্ডেশন।