১৩ মার্চ ২০২২, ১২:২০ অপরাহ্ণ
আমির উদ্দিন :– নগরীর গ্রান্ড সিটি হোটেলে অধ্য ১২ মার্চ সন্ধা আঠ ঘটিকার এক বর্নাঢ্য সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গোয়াইনঘাট এসোসিয়েশন অব সিলেট আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এডভোকেট মোহাম্মদ আলী। সংগঠনের সাধারণ সম্পাদক হোসাইন রানা ও যুগ্ম সম্পাদক লুৎফুর রহমান এর পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিগ্রেডিয়ার জেনারেল তোফায়েল মোস্তফা সওয়ার রানা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন রোগ নিয়ন্ত্রণ এর বিভাগীয় পরিচালক ডাক্তার নূরে আলম শামীম। আরও বিশেষ অতিথি হিসেবে ছিলেন সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি ২ এর সাবেক সভাপতি মুহিবুর রহমান।গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এডভোকেট জামাল উদ্দিন, গোয়াইনঘাট সরকারী কলেজের অধ্যক্ষ ফজলুল হক, ঢাকা দক্ষিণ ডিগ্রি কলেজের আব্দুর রহিম। রুস্তমপুর কলেজের অধ্যক্ষ কামরুল হাসান শেরগুল। আলীরগাঁও কলেজের অধ্যক্ষ আতাউর রহমান, শিল্পপতি গোলাপ মিয়া, ডাক্তার আতকিয়া আনজুম তামান্না। প্রমুখ। অনুষ্ঠানে ৪০ জন কৃতি শিক্ষাৰ্থী উপস্থিত ছিলেন এবং সবাইকে সম্মাননা প্রদান করেন গোয়াইনঘাট এসোসিয়েশন এর নেতৃবৃন্দ ও অতিথির।