১১ অক্টোবর ২০২২, ১২:৫৮ পূর্বাহ্ণ
নিউজ ডেস্ক :: এক যুগের বেশি সময় ধরে সর্বোচ্চ সফলতার সাথে ইউকে, আমেরিকা ও কানাডার ভিসার কাজ করেছে যাচ্ছে এডুকেশন কেয়ার বিডি (ভিসা প্রসেসিং সেন্টার)। তারা দীর্ঘদিন থেকে সিলেট নগরীর সিলকো টাওয়ারে সফলতার সহিত কাজ করে যাচ্ছে। এ উপলক্ষে সিলেটে এডুকেশন কেয়ার বিডি’র শিক্ষার্থীদের সংবর্ধনা ও দিনব্যাপী কর্মশালার আয়োজন করা হয়েছে। শনিবার (৮ অক্টোবর) নগরীর একটি অভিজাত হোটেলে এ কর্মশালা ও সংবর্ধনার আয়োজন করা হয়।
এডুকেশন কেয়ার বিডি’র সত্ত্বাধিকারী আব্দুল্লাহ আল নোমান এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানের প্রায় দুই শতাধিক শিক্ষার্থীরাসহ এডকেশন কেয়ার বিডি’র সকল কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।
এডুকেশন কেয়ার বিডি’র সত্ত্বাধিকারী আব্দুল্লাহ আল নোমান বলেন, আমরা এক যুগের বেশি সময় ধরে সিলেটের বিভিন্ন শিক্ষার্থীদের ইউকে, আমেরিকা ও কানাডার বিশ্বস্থার সাথে ভিসার প্রসেসিংয়ের করে কাজে যাচ্ছি। শুধুমাত্র জানুয়ারী ২০২৩ সেশনে আমাদের ৮৫% শিক্ষার্থীদের ভিসার কাজ সফলভাবে সম্পন্ন করতে পেরেছি।