,

11 January 2026, 10:11 AM

গোয়াইনঘাটের গর্ব অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক তাজুল ইসলামের ইন্তেকাল

আপডেট টাইম : January 11, 2026 10:11 AM



শেয়ার করুন

সিলেট বিভাগীয় জেলার কানাইঘাট উপজেলার দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ তাজুল ইসলাম গতকাল শুক্রবার রাত ০৯:২৫ মিনিটে উনার নিজ বাড়িতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যু কালে উনার বয়স হয়েছিল (৭২ বছর) মৃত্যু কালে স্রী পুত্র কন্যা সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সিলেট বিভাগীয় জেলার গোয়াইনঘাট উপজেলার অন্তর্গত পিরিজ পুর সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯৫৪ ইং সালে জন্মগ্রহণ করেন গুনি এই মাহান ব্যাক্তি। প্রবীণ শিক্ষাবিদ ও এলাকাবাসীর প্রিয় ব্যক্তিত্ব সকলের মায়া ত্যাগ করে অসংখ্য ছাত্র ছাত্রীদের এতিম করে চলে গেলেন না ফেরার দেশে। প্রবীণ শিক্ষাবিদ ও এলাকাবাসীর শ্রদ্ধাবাজন মোঃ তাজুল ইসলামের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মরহুম তাজুল ইসলাম স্যারের জানাজা নামাজ গত শনিবার ১০ জানুয়ারী ২০২৬ ইং তারিখ, বাদ জহুর ২ ঘটিকায় , স্থান: জামিয়া ইসলামিয়া তাজুল উলুম দারুল হাদিস জাতুগ্রাম মাদ্রাসার ময়দানে অনুষ্ঠিত হয়েছে। জানাযা শেষে উনাকে পিরিজপুর দক্ষিণ পাড়া বড়বাড়ি’রস্থ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

শেয়ার করুন