30 January 2025, 1:37 AM
সিলেটের গোয়াইনঘাট উপজেলার হাদারপার বাজারের বিশিষ্ট ব্যবসায়ী গোলাম হোসেনের বিরুদ্ধে একটি কু-চক্রী মহল অপপ্রচার চালানোর অভিযোগ। এই ব্যবসায়ী দাবি করেছেন, সম্প্রতি তাকে থানার পুলিশের এএসআই তানবিরকে জড়িয়ে কাল্পনিক ও হাস্যকর অভিযোগ দিয়ে সোশ্যাল মিডিয়ায় এবং বিভিন্ন ভুঁইফোড় অনলাইন পোর্টালে হেয় প্রতিপন্ন করা হচ্ছে। গোলাম হোসেন এলাকার একজন সালিশ ব্যক্তিত্ব তার পারিবারিক একটি সুনাম রয়েছে। বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ দাবি করেন ব্যবসায়ী গোলাম হোসেন। তিনি বলেন- যে সকল ভুঁইফোড় অনলাইন পোর্টালে প্রকাশিত সংবাদে বলা হয়েছে যে আমি চোরাকারবারীদের লাইনম্যান হয়ে কাজ করছি তা মোটেও সঠিক কিংবা সত্য নয়। আমার বিরুদ্ধে এরকম মিথ্যা ও মনগড়া সংবাদ নামক অপপ্রচার প্রকাশ করেছেন, আমি আপনাদের ওপেন চ্যালেঞ্জ করে বলছি আপনারা সরেজমিন তদন্তে আসুন। যদি এসব বিষয়ে আমার সম্পৃক্ততা পান তাহলে আপনারা যে সাজা বা শাস্তি দিবেন আমি তা মাথা পেতে নিব। নতুবা দয়া করে ভবিষ্যতে এরকম মিথ্যা ও মনগড়া তথ্য উপস্থাপন করে কারো বিরুদ্ধে অহেতুক মানহানিকর সংবাদ প্রকাশ থেকে বিরত থাকার জন্য আপনাদের আহ্বান জানাচ্ছি। অন্যতায় আমি আমার পারিবারের মান-সম্মান রক্ষার্থে আইনি ব্যবস্থা গ্রহণ করবো। এসকল অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি আরও বলেন, একটি মহল অবৈধ ফায়দা হাসিলের লক্ষ্যে
লুটেরাগোষ্ঠী ও তাদের তথ্য-সন্ত্রাসীরা আমার বিরুদ্ধে নানাভাবে ষড়যন্ত্র শুরু করেছে। সরকারের কাছে নিরাপত্তা দাবি করছি। সেই সঙ্গে যারা আমারকে হেয় করছে তাদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। বিজ্ঞপ্তি