8 August 2026, 8:15 PM
সাংবাদিকতা বিষয়ক শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণাধর্মী স্বতন্ত্র প্রতিষ্ঠান “স্কুল অফ জার্নালিজম (এস ও জে )” এর উদ্যোগে সিলেটে আগামী ২২আগস্ট শনিবার দিনব্যাপী সাংবাদিকতার মৌলিক ধারনা বিষয়ক বুনিয়াদী প্রশিক্ষন কর্মশালা অনুষ্টিত হবে। এতে আগ্রহীদেরকে ১৬ আগস্ট ’২৬ইং এর মধ্যে 01713814720 নাম্বারে যোগাযোগ করে নাম নিবন্ধন করতে অনুরোধ করা যাচ্ছে । প্রশিক্ষন কর্মশালার রেজি: ফি- ১০০০/= ( এক হাজার টাকা মাত্র )।
সাংবাদিকতায় আগ্রহী কোন ব্যাক্তি, নবীন ও শিক্ষানবীশ সংবাদিক, সিলেট মহানগর, জেলা ও উপজেলায় কর্মরত প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন গণমাধ্যমকর্মী কিংবা কোনো স্বায়ত্বশাসিত, আধা – স্বায়ত্বশাসিত, সরকারী – বেসরকারী ও প্রাইভেট প্রতিষ্টানের তথ্য , জনসংযোগ অথবা মিডিয়া সম্পর্কিত কর্মকর্তা ও কর্মচারীগণ এতে অংশ নিতে পারবেন । উল্লেখ্য,“স্কুল অফ জার্নালিজম” গণমাধ্যম সম্পর্কিত সংস্থা “ইনটেনসিভ মিডিয়া গ্রুপ”র একটি বিশেষ উদ্যোগ।