,

7 January 2022, 8:36 PM

লন্ডন বাংলা প্রেসক্লাবের সাবেক প্রেসিডেন্ট মহিব চৌধুরীর বড় বোনের ইন্তেকাল

আপডেট টাইম : January 7, 2022 8:36 PM



শেয়ার করুন

লন্ডন বাংলা প্রেসক্লাবের সাবেক প্রেসিডেন্ট, সাপ্তাহিক ‘নতুন দিন’ সম্পাদক মহিব চৌধুরীর বড় বোন ও প্রেস ক্লাবের নির্বাহী সদস্য পলি রহমানের খালা ফয়জী বেগম চৌধুরী গত ৩ জানুয়ারি সোমবার দিবাগত রাত দেড়টায় পূর্ব লন্ডনের ইলফোডস্থ নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহী রাজিউন। তাঁর বয়স হয়েছিলো ৭০ বছর । তিনি দীর্ঘদিন যাবত হূদরোগে ভুগছিলেন । তিনি ২ মেয়ে ১ ছেলে সহ বহু আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমার নামাজে জানাজা ৭ জানুয়ারি শুক্রবার বাদ জুমা ব্রিকলেন জামে মসজিদে অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, মরহুমা ফয়জী বেগম চৌধুরী ব্যক্তিগত জীবনে খুবই ধার্মিক এবং দানশীল ছিলেন। তিনি গৃহহীনদের জন্য ঘর তৈরি করে দিতেন। বিধবাদের সাহায্য করতেন । জগন্নাথপুর উপজেলার বিভিন্ন মসজিদ মাদ্রাসায় নীরবে-নিভৃতে দান করেছেন । তাঁর একমাত্র পুত্র বৃটিশ রেলওয়ে কর্মকর্তা ফয়সল আহমদ মায়ের রুহের মাগফেরাতের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।

এদিকে মহিব চৌধুরীর বোনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন লন্ডন বাংলা প্রেস ক্লাবের প্রেসিডেন্ট এমদাদুল হক চৌধুরী, সেক্রেটারি মুহাম্মদ জুবায়ের, ট্রেজারার আসম মাসুম, সাবেক প্রেসিডেন্ট সৈয়দ নাহাস পাশা, সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ বেলাল আহমদ, সাবেক প্রেসিডেন্ট নবাব উদ্দিন, সাবেক সেক্রেটারি নজরুল ইসলাম বাসন, সাপ্তাহিক সুরমার সাবেক সম্পাদক সৈয়দ মনসুর উদ্দিন, সাপ্তাহিক দেশ পত্রিকার সম্পাদক তাইসির মাহমুদ,দৈনিক আলোকিত সিলেট পত্রিকার সম্পাদক আবু তালেব মুরাদ যুগ্ম সম্পাদক মো.ফয়ছল আলম, চ্যানেল এস এর সিনিয়র রিপোর্টার ইব্রাহিম খলিল, সাংবাদিক মিছবাহ জামাল ও সাংবাদিক খিজির হায়াত খান কাওসার। তাঁরা মরহুমার রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। প্রেস বিজ্ঞপ্তি

শেয়ার করুন