,

6 August 2026, 4:41 PM

বিশ্বনাথের খাজাঞ্চীতে নিজ গ্রামবাসীর সাথে সম্ভাব্য চেয়ারম্যানপ্রার্থী কাওছারের মতবিনিময়

আপডেট টাইম : August 6, 2026 4:41 PM



শেয়ার করুন

বিশ্বনাথ প্রতিনিধি

সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের আগামী নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও যুক্তরাজ্য মহানগর বিএনপির সাবেক সহসাংগঠনিক সম্পাদক কাওছার আহমদ নিজ গ্রামের সর্বস্তরের মানুষের সাথে মতবিনিময় করেছেন। বুধবার (৫ আগস্ট) রাতে তাঁর কান্দিগ্রাম গ্রামের বাড়িতে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

​কান্দিগ্রামের প্রবীণ ব্যক্তিত্ব মুহাম্মদ ওয়াব আলীর সভাপতিত্বে গ্রামের যুব সংগঠক সৈয়দুর রহমানের সঞ্চালনায় সভায় আগামী নির্বাচন ও এলাকার সার্বিক উন্নয়ন নিয়ে আলোচনা করা হয়। শুরুতে কোরআন তেলাওয়াত করেন ক্বারী আব্দুর রহিম।

​সভায় বক্তারা গ্রামের ঐক্য ধরে রেখে একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এবং কাওছার আহমদের প্রার্থীতা চূড়ান্ত হলে পূর্ণ সহযোগিতা ও সমর্থনের আশ্বাস দেন।

​সভায় বক্তব্য রাখেন গ্রামের প্রবীণ ব্যক্তিত্ব ওয়াহাব উল্লাহ, কান্দিগ্রাম জামে মসজিদের মোতাওয়াল্লী মাহমদ মিয়া, কান্দিগ্রামের আজিল মিয়া, মো. তুরন মিয়া, ময়না মিয়া, জলাল মিয়া, ক্বারী মো. রহিম উদ্দিন ও রাজন আহমদ রেশাদ।

মতবিনিময় সভায় গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সর্বস্তরের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন