,

8 August 2026, 8:10 PM

দিরাই প্রেসক্লাবে নতুন কমিটি: সভাপতি লিটন, সম্পাদক ইমরান

আপডেট টাইম : August 8, 2026 8:10 PM



শেয়ার করুন

দিরাই প্রতিনিধিঃ

সুনামগঞ্জের দিরাই প্রেসক্লাবের ২০২৬-২৭ মেয়াদের নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।

আজ শুক্রবার (৭ আগস্ট ) বিকেলে দিরাই পৌরশহরের জালাল সিটি সেন্টারের কনফারেন্স হলে আয়োজিত এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

দৈনিক যুগান্তরের ক্রাইম রিপোর্টার নেসারুল হক খোকনের সার্বিক সহযোগিতায় নতুন এই কমিটি ঘোষণা করেন সিলেট প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ ও দৈনিক সিলেটের ডাকের সিনিয়র রিপোর্টার কাউসার চৌধুরী।

কমিটিতে দৈনিক যুগান্তর প্রতিনিধি জিয়াউর রহমান লিটনকে সভাপতি, দৈনিক নয়া দিগন্ত প্রতিনিধি ইমরান হোসাইকে সাধারণ সম্পাদক, দৈনিক আমার সংবাদ প্রতিনিধি সৈদূর রহমান তালুকদারকে কোষাধ্যক্ষ ও দৈনিক সিলেটের ডাকের প্রতিনিধি উবাইদুল হক কে সাংগঠনিক সম্পাদক করা হয়।

কমিটি গঠনকালে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রাইম রিপোর্টার কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নাছির চৌধুরীর একান্ত সচিব রুদ্র মিজান।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন দিরাই প্রেসক্লাবের সাবেক সভাপতি শামসুল ইসলাম সরদার খেজুর, সহ-সভাপতি সোয়েব হাসান এবং সিনিয়র সাংবাদিক কুদরত পাশা, শাজাহান মাহমুদ হেলাল, মোশাহিদ আহমদ, হিল্লোল পুরকায়স্থ, সহ স্থানীয় গণমাধ্যমকর্মী।

শেয়ার করুন